কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদের খাবার পানি ও ফল বিতরণ

রাজধানীতে খাবার পানি ও ফল বিতরণ করেছে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। সৌজন্য ছবি
রাজধানীতে খাবার পানি ও ফল বিতরণ করেছে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। সৌজন্য ছবি

তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে মানুষের মাঝে খাবার পানি ও ফল বিতরণ করেছে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে পুরানা পল্টন কালভার্ট রোডে জামান টাওয়ারের সামনে গরমে স্বস্তিদায়ক এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় গণঅধিকার পরিষদের এই অংশের সদস্য সচিব ফারুক হাসান বলেন, সারা দেশে তীব্র তাপদাহ চলছে। মানুষের জীবন প্রায় যায় যায় অবস্থা। তীব্র গরমের মধ্যে আমরা গণঅধিকার পরিষদ সাধারণ পথচারীদের মধ্যে খাবার পানি এবং ফল বিতরণ করছি।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ শুধু রাজপথের রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়, সামাজিক এবং মানবিক কার্যক্রমের মাধ্যমেও আমরা জনগণের পাশে আছি এবং পাশে থাকব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১০

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১১

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১২

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৪

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১৫

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১৬

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১৭

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১৮

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

১৯

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

২০
X