কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০১:৫১ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় সমাবেশের অনুমতির বিষয়ে আশাবাদী বিএনপি

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি ও জাতীয়তাবাদী যুবদল। পূর্বঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার বিকেলে ঢাকা মহানগর বিএনপি ও শনিবার বিকেলে যুবদলের উদ্যোগে সমাবেশ হবে।

এই সমাবেশের বিষয়ে অবহিত করতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত যুগ্ম কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিনের সঙ্গে আজ বৃহস্পতিবার সকালে সাক্ষাৎ করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। তারা ডিএমপি কার্যালয়ে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। যদিও অনুমতির বিষয়ে পুলিশ কিছু জানায়নি।

বৈঠকের পরে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কালবেলাকে জানান, তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহসহ সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপি শুক্রবার সমাবেশ করবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথি থাকবেন। এ ছাড়া খালেদা জিয়া ও যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল।

এ্যানি জানান, তারা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মুহিতের সঙ্গে দেখা করে সমাবেশের বিষয়ে অবহিত করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।

বিএনপির এই প্রতিনিধিদলে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ কয়েকজন।

পুলিশ কর্মকর্তা মুহিত জানিয়েছেন, তারা বিচার বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X