কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৯:৪০ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মেয়র তাপসের ডেঙ্গু নিয়ে মন্তব্যের জবাব দিলেন সাঈদ খোকন

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : সংগৃহীত
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ‘ডেঙ্গু নিয়ে মিথ্যাচার করছেন’ বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার (১৬ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তিনি ২০১৫ সালের ১৭ মে থেকে ২০২০ সালের ১৬ মে পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

গতকাল বুধবার (১৫ মে) এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘২০১৯-এর তুলনায় ২০২৩ সালে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৪২ হাজার কম ছিল।’ মোহাম্মদ সাঈদ খোকনের ফেসবুকের এই পোস্টে বলা হয়, তার (তাপস) এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মেয়র তাপস দক্ষিণ সিটিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ। এখন মিথ্যা তথ্য প্রকাশ করে নিজের ব্যর্থতার দায় অন্যের কাঁধে চাপাতে চাইছেন।

ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য তুলে ধরে মোহাম্মদ সাঈদ খোকন পোস্টে লিখেছেন, ২০১৯ সালের পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ৩৫৪। এর মধ্যে ঢাকা শহরে রোগীর সংখ্যা ছিল ৫১ হাজার ৮১০ আর বাইরে ছিল ৪৯ হাজার।

আর গত বছর (২০২৩) দেশে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। কেবল ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত দেশে ডেঙ্গুতে যত মৃত্যু হয়, তা আগের ২২ বছরে হয়নি। অর্থাৎ আগের ২২ বছরের চেয়ে গত বছর রোগীর সংখ্যা ছিল বেশি।

গত বছর (২০২৩) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে আক্রান্ত হন ১ লাখ ১০ হাজার ৮ জন। আর বাকি ২ লাখ ১১ হাজার ১৭১ জন আক্রান্ত হন ঢাকার বাইরে। এ ছাড়া গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ৯৮০ জন মারা যান। তাই অপরাজনীতি না করে কীভাবে নগরবাসীকে ডেঙ্গু থেকে রক্ষা করা যায়, সেদিকে নগর কর্তৃপক্ষকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান মোহাম্মদ সাঈদ খোকন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরে অবৈধ পাথরবোঝাই ট্রাক আটক, বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক অবরোধ

‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়নে কাজ করছে সরকার: টুকু

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বিশ্বকাপ থেকে ইরানের বিদায় : ফিফার বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা

প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান আহমাদ ভাহিদি

বাবরের আমন্ত্রণে হাওরে ২ প্রতিমন্ত্রী

ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ, সেলস অফিসার গ্রেপ্তার

সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় এএসপি ফজলুর গ্রেপ্তার

দুবার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টি শট নিয়েছিলেন রোনালদো! সরগরম নেটদুনিয়া

দেয়ালে পিঠ ঠেকে গেলে আশার প্রদীপ জ্বালায় যে ৪ আমল

১০

ফেনীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১১

ভ্যান চুরি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

১২

বিয়ের গুঞ্জনের মধ্যেই ২৬ মিলিয়ন ডলার অনুদান টেইলর-ট্র্যাভিসের

১৩

যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার

১৫

আল কোরআন মাদ্রাসা মিরপুর ক্যাম্পাসে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

১৬

১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

১৭

বিরতি শেষে ফের শুরু হবে ভোটগ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

১৮

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

১৯

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

২০
X