কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির আরও ১৩ নেতা বহিষ্কার

নির্দশনা অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ১৩ নেতাকর্মীতে বহিষ্কার করেছে বিএনপি। গ্রাফিক্স : কালবেলা
নির্দশনা অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ১৩ নেতাকর্মীতে বহিষ্কার করেছে বিএনপি। গ্রাফিক্স : কালবেলা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আরও ১৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। তারা উপজেলা ভোটের চতুর্থ ধাপে লড়াই করছেন।

বুধবার (২২ মে) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে রংপুরে বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জন, ঢাকা বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, সিলেট বিভাগে ২ জন এবং কুমিল্লা বিভাগে ৩ জন।

এছাড়া বহিষ্কৃতদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা ভোটে অংশ নেওয়ায় এর আগে ৭৯ জনকে বহিষ্কার করে বিএনপি। আর দ্বিতীয় ধাপের ভোটে প্রার্থী হওয়ার জন্য তিন দফায় ৬৯ জনকে বহিষ্কার করা হয়। পরে গত ২১ মে তৃতীয় ধাপে ভোটে ৫১ জনকে বহিষ্কার করে। চতুর্থ দফাসহ সব মিলেয়ে এখন পর্যন্ত ২১২ জনকে বহিষ্কার করল বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১০

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১১

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১২

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১৩

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৪

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৫

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৬

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৭

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৮

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৯

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

২০
X