কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৩:৩২ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মানুষ এখন প্রকাশ্যে কান্না করতেও ভয় পাচ্ছে : রিজভী

ঢাকা রিপোর্টাস ইউনিটির মিলনায়তনে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
ঢাকা রিপোর্টাস ইউনিটির মিলনায়তনে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ এখন প্রকাশ্যে কান্না করতে ভয় পাচ্ছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল।

রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের প্রতি যে স্থায়ী ছাপ রেখে গেছেন এটি শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা হাজার রকম চেষ্টা করেও মুছে ফেলতে পারেনি। নিজে অর্জনগুলো করেছেন সেই অর্জনগুলো আওয়ামী লীগ নেতাদের নেই। ওদের নেই বলেই ওরা অপপ্রচার করে।

আওয়ামী লীগের নেতাদের ছেলেকে ধরে এনে বিচারক বানানো হয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, উচ্চতর আদালত আগাম জামিন দেন, নিম্ন আদালত সেটিকে বাতিল করে গণতন্ত্রের নেতাদেরকে কারাগারে পাঠান। সরকারের নিপীড়নের একটা প্রক্রিয়া। এটা কোনো আইনি প্রক্রিয়া না। আমরা যখন বিরোধী দলে ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, তখন কিন্তু উচ্চ আদালত জামিন দিলে নিম্ন আদালত তা বাতিল করেনি। সরকার বোঝাতে চাচ্ছে কোর্ট কত নিরপেক্ষ, জামিন দিয়েছে।

কোটা পদ্ধতি পুনর্বহালে হাইকোর্টের রায়ের সমালোচনা করে তিনি বলেন, এই কোটার নামে সব ছাত্রলীগ যুবলীগ নেতাদের সরকারি চাকরি দেওয়া হবে। এটাই এই রায়ের অন্তর্নিহিত। মেধাবী ছাত্ররা চাকরি পাবে না।

সরকার তার নিজের আইনজীবী দিয়েই হাইকোর্টে রিট করিয়েছিলেন। দেশের কোমলমতি তরুণ শিক্ষার্থীদের আন্দোলনের ফলে কোটা পদ্ধতি সংস্কার করতে বাধ্য হয়েছিলেন সরকার। কিন্তু গতকাল হাইকোর্টের রায় দিয়েছে কোটা পদ্ধতি পুনর্বহাল রাখতে।

বিচার বিভাগের স্বাধীনতা নেই জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা তারা নিজেরাই উপেক্ষা করে সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। দেশে আইনের শাসন নেই। মানুষের ভরসাস্থল বিচার বিভাগ। সেখানে আশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই পুলিশ আজ বেপরোয়া।

সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X