কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৯:৫২ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ চৌধুরী আর নেই

বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ চৌধুরী কাঞ্চন। ছবি : সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ চৌধুরী কাঞ্চন। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ- ৪ (ইটনা, অষ্ট্রগ্রাম , মিঠামইন) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ চৌধুরী কাঞ্চন আর নেই।

শনিবার (৮ জুন) রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭৯ সালের সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। মরহুম ফরহাদ আহমেদ চৌধুরী দৈনিক আজকের গণশক্তি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। তার বড় ছেলে ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী (লাকী) গ্যাস্ট্রোএন্টারোলোজি বিভাগের অধ্যাপক এবং চিকিৎসকদের সংগঠন ড্যাবের সঙ্গে সক্রিয় আছেন। মরহুমের বড় মেয়ে সরকারি কর্মকর্তা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

জানা গেছে, ছাত্রজীবন থেকে রাজনীতিতে জড়ান ফরহাদ আহমেদ চৌধুরী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা। তিনি বৃহত্তর ময়মনসিংহে ভাসানী ন্যাপের জেলা সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং ভাসানী ন্যাপ বিলুপ্তির আগ পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। যে কমিটির আহ্বায়ক ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যুবনেতা হিসেবে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রোমানিয়া, তুরস্ক, ইরান, দুবাই ভ্রমণ করেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X