কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৫:০৪ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের জন্য কলঙ্ক: আ স ম রব

আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত
আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত

আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের জন্য কলঙ্ক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

বুধবার (১২ জুন) সংগঠনের সভাপতি আ স ম আব্দুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই মন্তব্য করেন।

তারা বলেন, লোহার খাঁচা হিংস্রতার প্রতীক। এটা শুধু হিংস্র পশুর বেলায় ব্যবহার করা হয়। কোনোক্রমেই এটা মানুষের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আদালত কোনো চিড়িয়াখানা নয়, আদালত হচ্ছে ন্যায় বিচারের প্রতিষ্ঠান। সুতরাং মুক্তিসংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের আদালতে লোহার খাঁচা সংরক্ষণ করা- মুক্তিযুদ্ধের কলঙ্ক হিসেবে প্রতিভাত হচ্ছে।

তারা বলেন, সরকার ভিন্ন মত-পথকে স্তব্ধ করার মাধ্যমে ভয়ঙ্কর ভয়-ভীতি ছড়িয়ে দেওয়ার কৌশলে আদালতে লোহার খাঁচা প্রতিস্থাপন করেছে। এটা জাতির বুকে রক্তক্ষরণের নামান্তর। লোহার খাঁচা সরকারের প্রতীক হিসেবে চিহ্নিত হচ্ছে এবং সরকারের স্বরূপ উন্মোচিত হচ্ছে। লোহার খাঁচার অমর্যাদার অগ্নি থেকে বাংলাদেশের গৌরব ডক্টর মুহাম্মদ ইউনূস পর্যন্ত রেহাই পাচ্ছে না। প্রতিনিয়ত আদালতে হাজার হাজার মানুষকে অমর্যাদার ভয়ঙ্করতায় ঠেলে দেওয়া হচ্ছে।

জেএসডির শীর্ষ দুই নেতা বলেন, লোহার খাঁচার ব্যবহার- মুক্তিসংগ্রামের বিনিময়ে অর্জিত রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে চরম সাংঘর্ষিক। মানুষের মানবিক মর্যাদা সুরক্ষার প্রশ্নে অতি দ্রুত সকল আদালত থেকে লোহার খাঁচা অপসারণ করে এই প্রশ্নের নিষ্পত্তি করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১০

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১১

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১২

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৩

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৪

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৫

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৭

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৮

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

২০
X