মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের কমিটির আকার বাড়ছে, যে কোনো সময় ঘোষণা 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কেন্দ্রীয় কমিটির আকার বাড়ছে। তবে এ পর্যায়ে কমিটি পূর্ণাঙ্গ না হয়ে আকার বেড়ে ১০০ সদস্যবিশিষ্ট হতে পারে। যে কোনো সময় এ কমিটি ঘোষিত হতে পারে। শুক্রবার (১৪ জুন) রাতেই তা ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশি।

খুব সম্প্রতি দলীয় ফোরামে এই কমিটি জমা দিয়েছে ছাত্রদল। বিএনপি ও ছাত্রদল সূত্রে এ তথ্য জানা গেছে।

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের দাবি, গত ২৮ অক্টোবরের পর আন্দোলন-সংগ্রামে মাঠে ছিল, কেবল এমন নেতাকর্মীদের দিয়েই আংশিক কমিটি পূর্ণাঙ্গ করা হবে।

সরকারের পদত্যাগের একদফা দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বছরের অধিককালব্যাপী রাজপথে আন্দোলন করে বিএনপি।

তবে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনগুলো রাজপথে কার্যকর ও প্রত্যাশিত ভূমিকা না রাখায় সরকারবিরোধী সেই আন্দোলনে চূড়ান্ত সাফল্য আসেনি বলে মনে করে দলটি।

এমন মূল্যায়নের ভিত্তিতে আগামীর আন্দোলন সামনে রেখে ঘুরে দাঁড়াতে মেয়াদ থাকা সত্ত্বেও গত ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে বিএনপি। একই সঙ্গে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে বিএনপির সাংগঠনিক অ্যাকশন শুরু হয়।

এদিকে বৃহস্পতিবার (১৩ জুন) রাতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যেকোনো সময় সেখানেও নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে।

সম্প্রতি দলীয় ফোরাম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা মহানগর শাখার চার কমিটিও জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X