কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান এনপিপির

খালেদা জিয়া। পুরোনো ছবি
খালেদা জিয়া। পুরোনো ছবি

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

রোববার (২৩ জুন) বিকেলে রাজধানীর মতিঝিলে এনপিপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে দলের কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গণতন্ত্রের প্রতি সম্মান রেখে সরকারের উচিত তাকে দ্রুত বিদেশে চিকিৎসার জন্য পাঠানো।

তিনি বলেন, ৭৯ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাসায় থাকতে দেওয়া হলেও তিনি অবরুদ্ধ আছেন। মেডিকেল বোর্ড বারবার বলছে এ দেশে তার চিকিৎসা সম্ভব নয়। তাকে রাজনীতি থেকে সরাতেই বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না।

সভায় দেশের সার্বিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দেশের দুর্নীতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এনপিপির চেয়ারম্যান বলেন, দেশ আজ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে ভারত সরকারের সঙ্গে করা চুক্তির বিষয়ে বাংলাদেশের জনগণ জানতে চায়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য নবী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন, এনপিপি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ফরিদ, কোষাধ্যক্ষ মোজাফফর হোসেন, এনপিপির মহিলা দলের সদস্য সানজিরা খানম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১০

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১১

চার জেলায় বন্যার আভাস

১২

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৩

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৪

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৫

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৭

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৮

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৯

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

২০
X