কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৯:২৯ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতি-লুটপাটের মহামারি চলছে : ভিপি নুর

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি : কালবেলা
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি : কালবেলা

দেশে দুর্নীতি ও লুটপাটের মহামারি চলছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, এমনকি সংসদেও দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। এমপিরা আমলাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে বলছেন, অথচ তারা নিজেরাও দুর্নীতিবাজ-লুটেরা।

তিনি বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান, ডিআইজি রফিকুল ইসলাম, জামিলসহ পুলিশের ৬/৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছে। এ রকম আরও একশ থেকে দেড়শ দুর্নীতিবাজ অফিসার আছে, এদের দায় পুরো বাহিনীর নয়। তাই পুলিশ সদস্যদের বলব, নিজেদের মধ্যে দুর্নীতিবাজদের চিহ্নিত করুন।

শুক্রবার (২৮ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন ভিপি নুর। ভারতের সাথে ‘অসম’ চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই কর্মসূচি হয়। বিক্ষোভ সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর, নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে শেষ হয়।

গণঅধিকার পরিষদের এই অংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, দেশে দুর্নীতির মহোৎসব চলছে। কিন্তু সেই দুর্নীতির আশ্রয়-প্রশ্রয় দেয় দুদক। ইতোমধ্যে মতিউরকে ক্লিন সার্টিফিকেট দিয়েছে দুদক। অথচ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে, এখন গৃহে অন্তরীণ রয়েছে দুদকের মিথ্যা মামলায়। এই দেশের গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে।

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দলের উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় গণনেতা মোবারক হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১০

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১১

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১২

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৩

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৪

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৫

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৬

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৭

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৮

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৯

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

২০
X