কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় অস্ট্রেলিয়ায় দোয়া মাহফিল 

খালেদা জিয়ার সুস্থতা কামনায় অস্ট্রেলিয়ায় দোয়া মাহফিল। ছবি : কালবেলা
খালেদা জিয়ার সুস্থতা কামনায় অস্ট্রেলিয়ায় দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অস্ট্রেলিয়াতে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় রোববার (৩০ জুন) অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সভাপতি কায়াস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মেদ।

আয়োজনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি করে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই ১৯৯০ সালে স্বৈরাচারের পতন হয়েছে। তিনি একটি সফল গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এর রূপকারও ছিলেন তিনি। তার হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রের শুরু হয়। স্বৈরাচারের ধ্বংসস্তুপের ওপর আধুনিক বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক বলেন, একটি স্বাধীন দেশের মানুষ মতপ্রকাশের অধিকার পায় ভোটের মাধ্যমে, কিন্তু সেই অধিকার এই দেশ থেকে কেড়ে নিয়েছে বর্তমান ফ্যাসিবাদী সরকার। এই সরকার যত দিন ক্ষমতায় আছে, তত দিন শুধু ভোট নয়, খাদ্য, জীবন, জ্বালানি কোনো কিছুরই নিরাপত্তা নেই। অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সভাপতি কায়াস মাহমুদ বলেন, বর্তমানে পুরো বিশ্বে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব। বাংলাদেশ গঠনে বেগম জিয়ার অবদান আর নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই বিষয়ে অবগত। এখন সময় হয়েছে তার পেছনে দাঁড়াবার, তাকে মুক্ত করে আনার। বেগম খালেদা জিয়া মুক্ত হলেই বাঙালি জাতির এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি মিলবে।

এ সময় তিনি ভারতের সাথে সম্প্রতি সাক্ষরিত ১০টি সমঝোতা স্মারকসহ বর্তমান সরকারের আমলে ভারতের সাথে স্বাক্ষরিত সকল চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করার দাবি জানান। একইসঙ্গে কায়াস মাহমুদ অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করেন।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, মেলবোর্ন বিএনপি নেতা ড. এ কে এম জাহাঙ্গীর, ড. বাবুল হায়দার, সামসুল আরেফিন বিপুল প্রমুখ। দোয়া মাহফিলে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন।

সবশেষে অনুষ্ঠানটির পরিচালক অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মেদ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য সবার কাছে দোয়া চান এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১০

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১১

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১২

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৩

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৫

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৬

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৭

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৮

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৯

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

২০
X