মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ান নারীকে হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

পুচং এলাকার একটি হোটেলে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছবি : কালবেলা
পুচং এলাকার একটি হোটেলে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় এক ইন্দোনেশিয়ান নারীকে হত্যার অভিযোগে বাংলাদেশি এক শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৪ জানুয়ারি) সেরডাং পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ৩ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে পুত্রাজায়া থেকে ২৩ বছর বয়সি ওই বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করা হয়।

সেরডাং পুলিশের তথ্য মতে, ৩১ ডিসেম্বর রাত ১০টার দিকে ৯৯৯ জরুরি নম্বরে কল করে রক্তাক্ত অবস্থায় অচেতন এক নারীকে উদ্ধারের তথ্য জানান স্থানীয় হোটেলের এক কর্মী। ওই নারীকে পুচং এলাকার একটি হোটেলে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য বর্তমানে নিহতের লাশ সেরদাং হাসপাতালে রাখা হয়েছে।

নিহত ইন্দোনেশিয়ান নারী (৩৯) ওই বাংলাদেশি যুবকের পরিচিত ছিলেন এবং ঈর্ষাপ্রবণ হয়ে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে পুলিশের পক্ষ থকে জানানো হয়।

গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিক পুত্রজয়ার নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত তাকে রিমান্ডে রাখা হয়েছে। পুলিশ কর্মকর্তা জানান, দণ্ডবিধির ধারা ৩০২ অনুসারে হত্যাকাণ্ডের মামলাটি করা হয়েছে, যা দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে ৩০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১২টি রতান দেওয়ার বিধান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X