মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি গ্রেপ্তার

গ্রেপ্তার জাহাঙ্গীর মিয়া। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার জাহাঙ্গীর মিয়া। ছবি : সংগৃহীত

মালদ্বীপের রাজধানী মালের সংলগ্ন শহর হুলহুমালেতে নেপালি নারীকে ছুরিকাঘাতের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ২১ বছর বয়সী ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, হুলহুমালের প্রথম ফেজের একটি দোকানে কাজ করার সময় ওই নারীকে ঘাড়ে ছুরিকাঘাত করেন অভিযুক্ত বাংলাদেশি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্তের ভিত্তিতে জাহাঙ্গীর মিয়া (২৫) নামে সন্দেহভাজনকে একই দিন সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ থেকে গ্রেপ্তার করা হয়।

মালদ্বীপ পুলিশ সার্ভিস জানিয়েছে, ঘটনার পেছনের কারণ ও পূর্ণাঙ্গ পরিস্থিতি নির্ধারণে মামলাটি সক্রিয়ভাবে তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ দেশের ভাবমূর্তি রক্ষার্থে মালদ্বীপে বসবাসরত সব বাংলাদেশিকে যে কোনো বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১০

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১১

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৩

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৪

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৫

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৬

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৭

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৮

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৯

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

২০
X