সোহেল রানা, পর্তুগাল
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

পর্তুগালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : ভিডিও থেকে
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : ভিডিও থেকে

পর্তুগালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৭ জন। আহতদের উদ্ধার করে সাও জসে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টার দিকে পর্তুগালের রাজধানী লিসবনের মার্নীতিমনিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, তারেক আহমেদ, সুমন (মিলফোন্তেজ), সামসুজ্জামান, গ্লিলমান, জামিল, জুবেল ও সাইফুল। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

পর্তুগাল শাখা বিএনপি সূত্রে জানা গেছে, বেজা শহর বিএনপির সিনিয়র সভাপতি কামিল আহমেদের জন্মদিনের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়।

এ বিষয়ে পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট কালবেলাকে জানান, বিএনপিতে কোনো সন্ত্রাসীদের ছাড় নেই। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা কেউ পর্তুগাল বিএনপির কোনো পদে নেই। কমিটির কেউ এর সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পর্তুগাল আইনশৃঙ্খলা বাহিনীর (পিএসপি) ডেপুটি সুপারিনটেনডেন্টের তথ্যমতে, সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কারও দাঁত ভাঙা, পা ও পেটে আঘাত, মাথায় ছুরির আঘাত রয়েছে। হামলায় আহত চার জন পুলিশ ফাঁড়িতে সাহায্যের জন্য যান। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে লিসবন মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির নেতা রানা তাসলিম উদ্দিন জানান, বাংলাদেশিদের দুই গ্রুপের এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। যতটুকু জানি হামলার পর থেকে পর্তুগালর গোয়েন্দা সংস্থা হামলাকারীদের চিহ্নিত করতে কাজ করছে। তবে এ ঘটনায় পর্তুগিজদের কাছে বাংলাদেশীদের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

উল্লেখ্য দুই গ্রুপের এই হামলার ঘটনায় পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। পাশাপাশি বাংলাদেশী এলাকায় রুয়াদো বেনফর্মোসোতে সারাদিন পর্তুগীজ টিভি চ্যানেল ও পুলিশের উপস্থিতি ছিলো চোখে পরার মতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X