আমিরাত প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:২০ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় ঐক্যের বিকল্প নেই : উপদেষ্টা আসিফ

সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এক সংবর্ধনা সভায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া । ছবি : কালবেলা
সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এক সংবর্ধনা সভায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া । ছবি : কালবেলা

বাংলাদেশ সরকারের যুব, ক্রীড়া, স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষের মনে আশার আলো সঞ্চয় করেছে। আমাদের নিজেদের ভেতর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু সব আধিপত্য শক্তির বিরুদ্ধে ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। বাংলাদেশকে তার গৌরবোজ্জ্বল সময়ে পৌঁছে দিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে সংযুক্ত আরব আমিরাতের আজমানে উইমেন্স অ্যাসোসিয়েশন হলরুমে আয়োজিত একটি সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত সরকার নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (সিআইপি) সংবর্ধনা সভায় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে সক্রিয় করতে আমিরাত প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রবাসীদের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি জানান, ইতোমধ্যে বিমানবন্দর ও পাসপোর্ট তৈরিতে হয়রানি বন্ধ করা হয়েছে এবং প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করছে। রেমিটেন্স প্রবাহের জন্য আমিরাত প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

আয়োজক কমিটির আহ্বায়ক আলহাজ ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে কামরুল হাসান জিনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হুমাইদ আল-নুয়াইমি, নবাগত রাষ্ট্রদূত তারেক আহমেদ ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল্ট জেনারেল রাশেদুজ্জামানকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপদেষ্টার একান্ত সচিব মাহফুজুল আলম ভুঁইয়া, আয়োজনের সমন্বয়ক প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ, সদস্য সচিব শিবলী আল সাদিকসহ আমিরাতে অবস্থানরত কূটনীতিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, সাংবাদিক ও নানা পেশার প্রবাসী কমিউনিটি নেতারা।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা প্রবাসীদের মুগ্ধ করে। এই ধরনের অনুষ্ঠানকে ইতিবাচক হিসেবে দেখছে রেমিটেন্স যোদ্ধারা। তাদের মতে প্রবাসীরা বাংলাদেশি কমিউনিটিতে এ ধরনের সম্মান পেলে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে দ্বিগুণ উৎসাহ বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১০

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১১

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১২

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৩

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৪

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৫

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৬

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৭

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৮

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৯

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

২০
X