মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০২:৩৪ এএম
অনলাইন সংস্করণ

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে আয়েজিত ইফতার মাহফিল। ছবি : কালবেলা
কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে আয়েজিত ইফতার মাহফিল। ছবি : কালবেলা

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সার্বিক স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ।

শনিবার (২২ মার্চ) রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে আয়েজিত ইফতার মাহফিলে বক্তারা বলেন, কল্যাণকর রাষ্ট্রগঠণে জাতীয় ঐক্যের বিকল্প নেই। সকল রাজনৈতিক দলগুকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা।

সংগঠনটির মালয়েশিয়া শাখার আহ্বায়ক তৌফিকুর রহমান মাহফুজের সভাপতিত্বে ওমর ফারুক সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য মাহসা ইউনিভার্সিটির সাবেক ভিপি বশির ইবনে জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমিরুল ইসলাম বলেন, ছাত্ররাই আগামীর বাংলাদেশ। সুতরাং প্রবাসে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে নিজ দেশের জন্য কল্যাণে কাজের প্রস্তুতি নিতে হবে।

প্রধান বক্তা ছাত্রনেতা বশির ইবনে জাফর বলেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলঐকবদ্ধ। সুতরাং সকলকে সাথে নিয়ে সরকার থেকে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে সুন্দর কিছু কার্যকরী পদক্ষেপ প্রয়োজন যা জাতির জন্য মঙ্গল বয়ে আনবে।

অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের মানবাধিকার বিষয়ক সম্পাদক মোকাম্মেল হোসেন, জাতীয় নাগরিক কমিটি মালয়েশিয়া শাখার আহ্বায়ক মুহাম্মদ এনামুল হক, ইসলামী ছাত্র আন্দোলন মালয়েশিয়া শাখার সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল করিম, ছাত্রকল্যাণ সম্পাদক মাহির ফয়সাল, প্রচার ও দাওয়া সম্পাদক মুজাহিদুর রহমান মাসুম এবং বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া শাখার তরুণ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১০

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১১

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১২

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৩

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৪

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৫

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৬

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৭

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৮

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১৯

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

২০
X