কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৩:১৮ পিএম
আপডেট : ১৪ মে ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের সমস্যা সমাধানে মালয়েশিয়া সফরে উপদেষ্টা আসিফ নজরুল

বিমান বন্দরে উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : ভিডিও থেকে নেওয়া
বিমান বন্দরে উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : ভিডিও থেকে নেওয়া

বন্ধ শ্রমবাজার নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে মালয়েশিয়া সফরে গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান।

বিমানবন্দরে মালয়েশিয়া সফরের বিষয়ে প্রশ্ন করলে আসিফ নজরুল বলেন, মালয়েশিয়া সফর হচ্ছে শ্রমবাজার নিয়ে। প্রবাসীদের এখানে অনেক সমস্যা আছে, অনেকে অনিয়মিত হয়ে গেছে, অনেকে কাজ পাচ্ছেন না। আমাদের প্রবাসী ভাইয়েরা হচ্ছেন রেমিট্যান্সযোদ্ধা, তারা অনেকে অনেক কষ্টে আছেন, যতটা পারা যায় আমাদের দেশের স্বার্থ রক্ষা।

জানা গেছে, এ সফরে বুধবার (১৪ মে) বাংলাদেশি কর্মীরা কাজ করেন এমন একটি ফ্যাক্টরি পরিদর্শন করবেন তিনি। সেখানে কর্মীদের সঙ্গে মতবিনিময়ও করবেন। পরদিন বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওংয়ের সঙ্গে শ্রমবাজার ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উল্লেখ্য, প্রায় এক বছর ধরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ রয়েছে। গত বছরের ৩১ মের পর দেশটি আর নতুন কর্মী নেয়নি। এরপর থেকে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকও হয়নি। যদিও নানা মাধ্যমে আলোচনা চলেছে।

এর আগেও মালয়েশিয়া একাধিকবার শ্রমবাজার বন্ধ করেছে। ২০০৮ সালে প্রথমবার এই বাজার বন্ধ হয়, যা আবার খুলে দেয় ২০১৬ সালে। কিন্তু দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে আবারও বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। পরে ২০২১ সালের ১৮ ডিসেম্বর নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে তিন বছর পর শ্রমবাজার পুনরায় চালু হয়। ২০২২ সালের আগস্টে আবার কর্মী পাঠানো শুরু হয়, তবে মাত্র কয়েক মাস পর, ২০২৩ সালের ১ জুন, ফের নিষেধাজ্ঞা জারি করে মালয়েশিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X