কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০২:০১ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে পরিবারসহ থাকতে নতুন শর্তারোপ

কুয়েত। ছবি: সংগৃহীত
কুয়েত। ছবি: সংগৃহীত

কুয়েতে পারিবারিক ভিসানীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে দেশটির সরকার। নতুন নিয়মে স্পষ্ট করে বলা হয়েছে—যেসব প্রবাসীর মাসিক বেতন ৮০০ কুয়েতি দিনারের কম, তাদের পরিবারের সদস্যরা আর কুয়েতে থাকতে পারবেন না। এতে বিপাকে পড়েছেন হাজারো প্রবাসী, যারা দীর্ঘদিন ধরে পরিবারসহ দেশটিতে বসবাস করছিলেন।

কুয়েতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনেক প্রবাসী প্রথমে উচ্চ বেতনের চাকরির তথ্য দিয়ে বৈধভাবে পরিবার নিয়ে আসলেও পরবর্তীতে চাকরি পরিবর্তন কিংবা বেতন কমে যাওয়ার কারণে আর সেই শর্ত পূরণ করছেন না। এর ফলে তাদের বর্তমান ভিসা পরিস্থিতি নিয়মবহির্ভূত হয়ে পড়েছে।

ভিসা অনিয়ম ঠেকাতে কুয়েত সরকার এখন একটি স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থায় রেসিডেন্সি (বসবাস) ও ট্রাফিক বিভাগের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে, কেউ ভুয়া তথ্য দিয়ে ভিসা নিয়েছেন কি না। এতে জাল বেতন তথ্য কিংবা ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে পরিবার আনার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে।

নতুন ভিসানীতির বাস্তবায়নও শুরু হয়েছে। ইতোমধ্যে দেশটির আবাসিক তদন্ত বিভাগ বেশ কয়েকজন প্রবাসীকে তলব করে তাদের ভিসা স্ট্যাটাস সংশোধনের নির্দেশ দিয়েছে। নির্দেশনা মানা না হলে, ওইসব প্রবাসীর পরিবারকে দেশে পাঠিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

কুয়েত সরকারের এই কঠোর অবস্থান শুধু অনিয়ম রোধের জন্যই নয়, বরং দেশটিতে বসবাসরত প্রবাসীদের একটি মানসম্পন্ন জীবনযাত্রা নিশ্চিত করার অংশ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তবে হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্তে চরম অনিশ্চয়তায় পড়েছেন অনেক প্রবাসী পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

১০

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

১১

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

১২

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

১৩

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

১৪

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

১৫

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

১৬

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

১৭

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

১৮

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

১৯

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

২০
X