মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
খান লিটন, জার্মানি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

তিন বছরেই পাওয়া যাবে জার্মানি নাগরিকত্ব

ফাইল ছবি
ফাইল ছবি

নাগরিকত্বের ব্যাপারে গতকাল বুধবার দেশটির সংসদে এক যুগান্তকারী আইন পাস করেছে জার্মান সরকার। জার্মানির বর্তমান কোয়ালিশন সরকার, জার্মান ভাষায় যাকে বলে আম্পেল বা ট্রাফিক সিগনাল সরকার নাগরিকত্ব নিয়ে নতুন আইন পাস করেছে।

এই নতুন আইনে কিছু নিয়মের মধ্যে কেউ তিন বছর জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করলে সে জার্মান নাগরিক হওয়ার অধিকার পাবেন বলে উল্লেখ করা হয়েছে। যা বিগত দিনে ছিল আট বছর ও ক্ষেত্র বিশেষে পাঁচ বছর ।

তবে নাগরিকত্ব পেতে হলে সবাইকে জার্মান ভাষায় দক্ষ হতে হবে মানে কম হলেই B1 লেভেল সমমানের জার্মান ভাষা শেখার সনদ থাকতে হবে, লাইভ ইন জার্মানি (জার্মানি আইনকানুনের সাধারণ ধারণা) ও সরকারি কোনো সাহায্য ছাড়া নিজের ওপর নিজে অর্থনৈতিকভাবে নির্ভরশীল হতে হবে।

এ ছাড়া কোনো মামলায় দোষী হলে বা জেল জরিমানা হলেও ক্ষেত্র বিশেষে নাগরিকত্ব অধিকার তার থাকবে না বা পাবে না।

তবে জার্মানিতে জন্ম নেওয়া শিশু সে জন্মসূত্রে জার্মান নাগরিক হবে তবে বাবা-মা একজন জার্মান বা তিন বছরের অধিক সময় স্থায়ীভাবে বসবাস করেন এবং কোনো কোনো ক্ষেত্রে বাবা-মায়ের একজনের জার্মানির স্থায়ী ভিসা আছে। যা আগে ছিল পাঁচ বছর।

নতুন আইনে যে কোনো বিদেশি দ্বৈত নাগরিকত্বও রাখতে পারবেন। এখানে জন্ম নেওয়া বড় হয়ে ১৮ বছর পর তার পছন্দমতো চাইলে বাবা বা মায়ের নাগরিকত্ব নিতে পারবেন । চ্যান্সেলর ওলাফ সোলস বলেন শিক্ষিত ও দক্ষ বিদেশিদের সুযোগ দিতে তাদের এই পদক্ষেপ।

উল্লেখ্য, গত এক বছরেই জার্মান সরকার বিবাহ বা পারিবারিক সূত্রে ৭১,১০০ জনকে জার্মানিতে স্থায়ীভাবে বসবাসের ভিসা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১০

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১১

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১২

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৩

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৪

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৫

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৬

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৭

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৯

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

২০
X