কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১১ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১২ এএম
অনলাইন সংস্করণ

রোমানিয়া থেকে পালানোর সময় ১৬ বাংলাদেশি আটক

রোমানিয়া-হাঙ্গেরি সীমান্ত থেকে আটক ১৬ বাংলাদেশি। ছবি : সংগৃহীত
রোমানিয়া-হাঙ্গেরি সীমান্ত থেকে আটক ১৬ বাংলাদেশি। ছবি : সংগৃহীত

ফের আলোচনায় বাংলাদেশি অভিবাসীরা। এবার পশ্চিম রোমানিয়ার আরাদ কাউন্টি থেকে ১৬ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অভিবাসীরা হাঙ্গেরিতে যাওয়ার চেষ্টা করেছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে রোমানিয়া সীমান্ত পুলিশ এসব তথ্য জানিয়েছে।

সীমান্ত পুলিশ বুধবার মাঝরাতে আরাদ কাউন্টির নাদলাক বর্ডার ক্রসিং পয়েন্ট থেকে একটি ভ্যানে লুকিয়ে থাকা ১৬ বাংলাদেশিকে খুঁজে পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নাদলাক সীমান্ত পয়েন্টে মাঝরাতে একজন রোমানীয় নাগরিক গাড়ি নিয়ে সীমান্ত পাড়ি দিতে নিয়মানুযায়ী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে আসেন। রোমানিয়াতে নিবন্ধিত একটি ভ্যান চালাচ্ছিলেন তিনি। উপস্থাপিত নথিতে রোমানিয়া-ইতালি রুটে কার্ডবোর্ডের বাক্সের পণ্য পরিবহণ করছিলেন বলে উল্লেখ করেন তিনি। কিন্তু তার অতীত রেকর্ড বেশ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সীমান্ত পারাপারের অনুমতি না দিয়ে গাড়ির পণ্য তল্লাশি করার সিদ্ধান্ত নেয়।

তল্লাশির এক পর্যায়ে সীমান্ত পুলিশের সদস্যদরা গাড়ির ভেতর কার্ডবোর্ডের বাক্সে লুকিয়ে রাখা ১৬ জন বাংলাদেশি অভিবাসীদর সন্ধান পায়।

আটকের পর অভিবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকে সীমান্ত পুলিশ সেক্টরের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে পর বাংলাদেশি অভিবাসীরা ২১ থেকে ৪০ বছর বয়সী বলে জানিয়েছে পুলিশ। তারা সবাই বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রোমানিয়ায় এসেছিলেন।

অভিবাসীদের কাছে থেকে প্রাপ্ত তথ্য আমলে নিয়ে গাড়িটির চালকের বিরুদ্ধে অভিবাসী পাচারের অপরাধে তদন্ত শুরু করেছে সীমান্ত পুলিশ। এ ছাড়া বেআইনিভাবে সীমান্ত পাড়ি দিতে চেষ্টা করা বাংলাদেশিদের প্রতারণার অভিযোগে আইনি তদন্ত করা হচ্ছে। সাধারণত এমন অপরাধের দায়ে অভিযুক্ত অভিবাসীদের রোমানিয়া থেকে বহিষ্কার ও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এর আগে চলতি বছরের জুলাই মাসে রোমানিয়ার অভিবাসন পুলিশ প্রায় ২০০ জন অনিয়মিত অভিবাসীকে তাদের নিজ দেশে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে। তাদের মধ্যে ৫১ জন বাংলাদেশিও রয়েছেন। রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের তথ্য ও জনসংযোগ কার্যালয় এ তথ্য জানিয়েছিল।

সূত্র : ইনফোমাইগ্রেন্টস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X