মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে রাজধানী মালের একটি স্থানীয় রেস্টুরেন্টে বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এ দিনটি জাতীয় জীবনে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার মাইলফলক। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণতান্ত্রিক দেশ গঠনের ভূমিকা স্মরণ করেন। অনুষ্ঠানে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা বিপ্লব ও সংহতির চেতনায় উজ্জীবিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহসভাপতি হোসেন সুমন, শাহ্ আলম, এমরান হোসেন তালুকদার, মো. ফারুক, শাহ আলম, আবদুর রহিম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক ও সহদপ্তর সম্পাদক আবদুল মান্নান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্নাসহ মালদ্বীপ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নেন। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, এদের প্রতিহত করতে দেশে-প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১০

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১১

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১২

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৩

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৪

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৬

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৭

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৮

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৯

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

২০
X