কামাল পারভেজ অভি, সৌদি আরব
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১২:৪৯ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার হজ করবেন ২০ লাখ মুসল্লি

মক্কার মসজিদুল হারামে তাওয়াফ করছেন হাজিরা। ছবি : কালবেলা
মক্কার মসজিদুল হারামে তাওয়াফ করছেন হাজিরা। ছবি : কালবেলা

হজের আর মাত্র কয়েক দিন বাকি। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬০টির বেশি দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন। তাদের মধ্যে বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন হজ পালন করার সুযোগ পাচ্ছেন।

দেশটির হজ ও ওমরাহমন্ত্রী ডা. তৌফিক আল-রাবিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মেহমানদের স্বাগত জানিয়ে একটি ভিডিও পোস্ট করার পর তিনি এই তথ্য জানান।

এ বছর ৩২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী হজযাত্রীদের সেবা দেবেন জানিয়ে হজ ও ওমরাহমন্ত্রী বলেন, কিছুদিনের মধ্যে বিশ্বের লাখ লাখ মুসলিম পবিত্র স্থানে লাব্বাইক ধ্বনিতে মুখর করবেন। হজ পালনে আল্লাহর মেহমানদের সব ধরনের সহযোগিতা করতে সরকার ও সৌদির জনগণ অংশ নেবে।

দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে সবকিছু পর্যবেক্ষণে রাখার জন্য ধন্যবাদ জানান।

পবিত্র স্থানগুলোতে পরিবহন ব্যবস্থার কথা উল্লেখ করে আল-রাবিয়া জানান, মিনা, আরাফাত ও মুজদালিফার মতো স্থানগুলো একটি সমন্বিত পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য থাকবে ট্রেন ও বাস। মন্ত্রী হজযাত্রীদের জন্য করা বিস্তৃত ব্যবস্থাপনা সম্পর্কেও কথা বলেন। সব জায়গাতেই, বিশেষ করে মিনায় সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা।

আল-রাবিয়া জোর দিয়ে বলেন, তার মন্ত্রণালয় আল্লাহর অতিথিদের স্বস্তি নিশ্চিত করতে ও হজে একটি সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছে। এ ক্ষেত্রে কয়েক বছর ধরেই পরিশ্রম করছে সৌদি সরকার। উল্লেখ্য, ২৭ জুন মক্কার আরাফাত ময়দানে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১০

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১১

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১২

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৪

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৫

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৬

আজ বিশ্ব গোসল দিবস

১৭

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৮

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৯

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২০
X