কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৩ এএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

কানাডায় চাকরি না পেয়ে হতাশ বাংলাদেশিরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক মানুষ উন্নত জীবনের আশায় কানাডায় পাড়ি জমান। তবে তাদের অনেকে সেখানে গিয়েই কাজ পেয়ে যান না। তাদেরই একজন সিলেটের সুমিত আহমদ। পাঁচ মাস হলো তিনি কানাডার টরন্টোতে এসেছেন। প্রতিদিন হন্যে হয়ে কাজ খুঁজলেও কোনো ইতিবাচক সাড়া পাচ্ছেন না।

কানাডায় বাংলাদেশি এলাকা হিসেবে খ্যাত ড্যানফোর্থ। সেখানে প্রতিদিন দুবার করে আসেন সুমিত আহমদ। একটাই আশা, যদি কোনো কাজের খোঁজ মেলে। তবে এখনো তিনি কোনো কাজ পাননি। কাজ ছাড়া কীভাবে চলছে সবকিছু জানতে চাইলে সুমিত বলেন, ‘সরকার যে টাকা (রাজনৈতিক আশ্রয় চাইলে প্রতি ব্যক্তিকে মাসে ৭০০ ডলারের মতো) দেয়, আপতত সেটা দিয়েই চলছি।’

শুধু সুমিত নন, তার মতো অনেক বাংলাদেশির দেখা মিলবে টরন্টোর ড্যানফোর্থ এলাকায়। সেখানে সব সময় কিছু বাংলাদেশি থাকবেন, যাদের একটাই আলোচনার বিষয়, কোথায় একটা কাজ পাওয়া যাবে কি না।

গত বছরের অক্টোবরে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাংলাদেশি তরুণ সুলাইমান সাহিদের টরন্টোয় যান। বাংলাদেশে স্বামী ও স্ত্রী দুজনই ভালো টাকায় দুটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তবে কানাডায় স্ত্রী একটা চাকরি শুরু করলেও তিনি এখনো কাজ পাননি। সুলাইমান বলেন, ‘দেশ হিসেবে ইমিগ্র্যান্টদের জন্য কানাডা অবশ্যই ভালো, কিন্তু সবার জন্য নয়। বিশেষ করে, কেউ এসেই চাকরি পেয়ে যাবে, ব্যাপারটা তেমন নয়। ন্যূনতম ছয় মাস থেকে এক বছর অপেক্ষা করতে হবে। ফলে মাঝের সময়টায় টিকে থাকার জন্য হাতে টাকা থাকতে হবে। না থাকলে কঠিন হয়ে যাবে৷’

দ্রুত চাকরি না পাওয়ার কারণ হিসেবে বাংলাদেশের শক্তিশালী কমিউনিটি না থাকাকে দায়ী মনে করেন সুলাইমান। তিনি বলেন, ভারতীয় বা পাকিস্তানিরা নতুন এসে তাদের কমিউনিটির কাছ থেকে যে ধরনের সহযোগিতা পেয়ে থাকেন, সেটা বাংলাদেশিরা পায় না। আবার বাংলাদেশিদের দক্ষতারও অভাব আছে। তার মতে কানাডায় কাজ করার জন্য ন্যূনতম যে ইংরেজি জানা দরকার, বেশিরভাগই সেটা জানে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X