মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৭:৩৬ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের জন্য সুখবর

সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। ছবি : সংগৃহীত
সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক আনার জন্য এজেন্টদের প্রয়োজন নেই বলে স্পষ্ট করে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। ফলে এখন থেকে সরাসরি ইমিগ্রেশন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন মাধ্যমে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা।

শুক্রবার (৮ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

যেসব বাংলাদেশি কর্মীদের ভিসা অনুমোদন দেয়া হয়েছে তাদের মালয়েশিয়ায় আনতে নিয়োগকর্তাদের চলতি বছরের ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। দেশের জনশান্তি ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তার মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

এ সিদ্ধান্তটি সরকারকে বিদেশি শ্রমিক গ্রহণের জন্য নতুন কোটা খোলার প্রয়োজনীয়তা বিবেচনা করার আগে বাস্তবায়িত উদ্যোগগুলোর কার্যকারিতা মূল্যায়ন করতে এবং দেশে বিদেশি জনশক্তির প্রয়োজনীয়তা সঠিকভাবে পরিমাপ করতে সক্ষম হবে বলেও তিনি উল্লেখ করেন।

সাইফুদ্দিন আরও বলেন, নিয়োগ কর্তারা ৪ লাখ ১২ হাজার ১১ জন অভিবাসী শ্রমিকের কোটার জন্য লেভি পরিশোধ করেছেন, যার মধ্যে মাত্র ৫৮ দশমিক ১ শতাংশ (২ লাখ ৩৯ হাজার ৩০৫ কোটা) কলিং ভিসা দেওয়া হয়েছে।

এছাড়া যেসব নিয়োগকর্তার সত্যিকার অর্থে বিদেশি শ্রমিক প্রয়োজন তারা তাদের কার্যক্রমের জন্য প্রয়োজনীয় শ্রমিক আনার কাজ ত্বরান্বিত করতে পারবেন।

আশা করা যায়, এ সিদ্ধান্ত অভিবাসী শ্রমিকদের শোষণও হ্রাস করবে, যেমনটি সম্প্রতি ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার মন্ত্রী অভিবাসী শ্রমিকদের মালয়েশিয়ায় আসার জন্য প্রতারিত হওয়ার ঘটনাগুলোর কথাও উল্লেখ করেন। সাইফুদ্দিন বলেন, বাংলাদেশি শ্রমিকদের জন্য সরাসরি ই-ভিসা আবেদনের অনুমতি দেওয়ার পদক্ষেপটি নিয়োগকর্তাদের তাদের কোটা ব্যবহার করতে সহায়তা করবে, আবেদনগুলো এক থেকে দুই কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X