মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় নিহত পরিমল পাল। ছবি : সংগৃহীত
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় নিহত পরিমল পাল। ছবি : সংগৃহীত

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোবাবার (২৪ মার্চ) পর্তুগাল সময় রাত ৮টার দিকে (ইফতারের পরে) ভেজা সিটিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিমল চন্দ্র পাল (৪৩) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর গ্রামের যোগেশ চন্দ্র পালের পুত্র। সে পর্তুগালের ভেজা সিটির ফেরাইয়া এলেন তেজু এলাকায় বসবাস করতেন। তিনি ওই এলাকায় একটি অলিভ অয়েল কোম্পানিতে চাকরি করতেন।

তার ছোট ভাই সৌদি প্রবাসী সুমন পাল কালবেলাকে বলেন, ভাইয়ার অনেক স্বপ্ন ছিল ইউরোপে যাবে। তাই অনেক কষ্টে গত বছর ১৪ নভেম্বর স্বপ্নের ইউরোপের দেশ পর্তুগালে পাড়ি জমান। কিন্তু রোববার ইফতার শেষে দুই বন্ধু মিলে কফি খেতে যান। আসার পথে সড়ক দুর্ঘটনায় আমার ভাই ঘটনাস্থলে মারা যায়। তার সঙ্গে থাকা বন্ধুর অবস্থা আশঙ্কাজনক। ভাইয়ের মৃতদেহ দেশে আনার চেষ্টা চলছে। কতদিন সময় লাগবে তা এখনো বলতে পারছি না। মৃতদেহ দেশে আনতে প্রায় ৭ লাখ টাকার মতো খরচ হবে। তিনি আরো বলেন, দেশ থেকে যাওয়ার প্রায় ৩ মাস ১১ দিনের মাথায় ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হলেন।

মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার বলেন, বিষয়টি আমি তার পারিবার সূত্রে জেনেছি। এলাকার মধ্যে ছেলেটি অত্যন্ত ভালো ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১০

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১১

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১২

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৩

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৪

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৫

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৬

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৭

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৯

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

২০
X