কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদ দেখা যায়নি, ১৪ ফেব্রুয়ারি শবে বরাত

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আজ দেশের আকাশে কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৩১ জানুয়ারি (শুক্রবার) পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১ ফেব্রুয়ারি থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

আজকের সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আ. রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক রুহুল আমিন, বায়তুল মোকাররম জাতীম মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা আজ শাবান মাসের চাঁদের দেখেছেন। ফলে আনুষ্ঠানিকভাবে আগামীকাল শুক্রবার থেকে শাবান মাস শুরু হবে। এর পরের মাসেই পবিত্র রমজান মাস।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আজ সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) ১৪৪৬ হিজরি সনের নতুন চাঁদ অর্থ্যাৎ শাবান মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আবুধাবির আল খাতেম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সকাল সাড়ে ৯টায় চাঁদের ছবি তোলা হয়েছিল। তখন সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল ১০.৫ ডিগ্রি।

শাবান ইসলামিক ক্যালেন্ডারের অষ্টম মাস, যা মুসলিমদের জন্য রমজানের প্রস্তুতির সময় হিসেবে বিবেচিত হয়। ইসলামিক মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। শাবান মাসের ২৯ তারিখে আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটি বসবে এবং যদি চাঁদ দেখা যায়, তবে পরদিন থেকেই শুরু হবে পবিত্র রমজান।

চাঁদ দেখার ভিত্তিতে এবার রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১ মার্চ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার পরই নির্ধারিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X