কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

গোসলের পর অজু করতে হবে কি না, যা আছে কোরআন হাদিসে

অজুর প্রতীকী ছবি
অজুর প্রতীকী ছবি

ইসলামে দৈহিক পবিত্রতা অর্জনের মাধ্যম হলো অজু ও গোসল। পবিত্রতা ছাড়া নামাজের মতো গুরুত্বপূর্ণ ফরজ আদায় করা যায় না। এখন প্রশ্ন হলো, সব শর্ত মেনে গোসল করার পর নামাজের জন্য কি নতুন করে অজু করতে হবে? উত্তর হলো, না। পবিত্রতা অর্জনের জন্য ফরজ ও সুন্নত মতে গোসল করার পরে নতুন করে আর অজু করার প্রয়োজন নেই।

হাদিসে আছে, রাসুল (সা.) গোসলের পর অজু করতেন না। হজরত আয়শা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) গোসলের পর নতুন করে অজু করতেন না। (সুনানে নাসায়ি)।

তিরমিজি ও নাসায়ি শরিফের আরেকটি হাদিস থেকে জানা যায়, গোসলের আগে রাসুল (সা.) অজু করে নিতেন। এটাও হযরত আয়শা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি (সা.) গোসলের আগে অজু করে নিতেন। গোসলের পর নতুন করে অজু করতে তাকে আমি দেখিনি।

কেন গোসলের পর অজু জরুরি নয়, তার ব্যাখ্যায় বলা হয়-

গোসলের ফরজ ৩টি। ১. কুলি করা। ২. নাকে পানি দেওয়া এবং ৩. পুরো শরীর ভালোভাবে ধৌত করা। আর অন্যদিকে অজুর ফরজ হলো ৪টি। ১. পুরো মুখ ধোয়া। ২. দুই হাতের কুনুইসহ ধোয়া। ৩. মাথা মাসেহ করা। ৪. দুই পায়ের টাখনুসহ ধোয়া।

দেখা যাচ্ছে, কেউ যদি গোসলের ফরজগুলো আদায় করে নেয় তাহলে অজুর ফরজগুলোও আদায় হয়ে যায়। এ জন্য গোসলের পর আর নতুন করে অজু করার প্রয়োজন নেই।

গোসলের সময় মাথা মাসেহ করার ফরজ আদায় হয় না- এ প্রসঙ্গে প্রখ্যাত আলেম মুফতি ইউসুফ (রহ.) বলেন, মাসেহ বলতে বোঝায়, ভেজা হাত মাথায় স্পর্শ করানো। এই অর্থে মাথা ধোয়ার কারণে মাসেহর চেয়েও অতিরক্ত হয়ে যায়, আদায় হয়ে যায় মাসেহর ফরজও।

ফকিহরা বলেন, গোসলের আগে অজু করা সুন্নত। না করলে গোনাহ নেই, শুধু গোসলই যথেষ্ট। হানাফি মাজহাবের বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগিরিতে বলা হয়েছে, গোসলই অজুর জন্য যথেষ্ট। তবে গোসলের আগে অজু করা সুন্নত।

গোসলের পর অজু করার প্রয়োজন নেই। তবে কেউ চাইলে নামাজের আগে নতুন করে অজু করতে পারে। এ ক্ষেত্রে তিনি মুস্তাহাব আমলের সাওয়াব পাবে। (ফতোয়ায়ে আলমগিরি, ১ম খণ্ড, ১৪ পৃষ্ঠা)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X