কামাল পারভেজ অভি, সৌদি আরব
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের সাফল্য

সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের সাফল্য। ছবি : কালবেলা
সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের সাফল্য। ছবি : কালবেলা

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তাফসির প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুই বাংলাদেশি হাফেজ নিজ নিজ গ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন।

বুধবার (০৬ সেপ্টেম্বর) রাতে মক্কার মসজিদুল হারামের নতুন সম্প্রসারিত অংশে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে পুরস্কারের অর্থ ও সম্মাননা সনদ তুলে দেন মক্কা মোকাররমার গভর্নর শায়খ বান্দার বিন সুলতান বিন আবদুল আজিজ ও সৌদি আরবের ধর্মমন্ত্রী শায়খ ড. আবদুল লতীফ।

প্রতিযোগিতায় তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন হাফেজ ফয়সাল আহমদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৫২ লাখ টাকা), সম্মাননা সনদ ও ক্রেস্ট।

প্রতিযোগিতায় তাজবিদসহ ১৫ পারা হিফজ গ্রুপে অংশ নেওয়া অপর প্রতিযোগী হাফেজ মো. মুশফিকুর রহমান চতুর্থ স্থান লাভ করেছেন। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ২০ হাজার সৌদি রিয়াল (৩৪ লাখ ৬০ হাজার টাকা), সম্মাননা সনদ ও ক্রেস্ট।

৪৩তম বাদশাহ আবদুল আজিজ হিফজুল কোরআন ও তাফসিরের এ প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে ১১৭টি দেশের ১৬৬ জন হাফেজ অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X