কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ এএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যাচ্ছেন বাংলাদেশি প্রতিনিধি

হাফেজ আনাস বিন আতিকের হাতে ভিসা ও টিকিট তুলে দেওয়া হয়েছে। ছবি : সৌজন্য
হাফেজ আনাস বিন আতিকের হাতে ভিসা ও টিকিট তুলে দেওয়া হয়েছে। ছবি : সৌজন্য

বাংলাদেশের পতাকা এবারও উড়বে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার মঞ্চে। ২০ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর লিবিয়ার রাজধানী বেনগাজিতে অনুষ্ঠিতব্য ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ মনোনীত প্রতিযোগী হাফেজ আনাস বিন আতিক।

এ প্রতিযোগিতায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিযাহুল্লাহ)-এর প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মাসউদুর রহমান পর্যবেক্ষক (Observer) হিসেবে অংশগ্রহণ করবেন।

সংগঠনের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী হাফিযাহুল্লাহ তাদের হাতে ভিসা, টিকিটসহ যাবতীয় কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন—সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক মাওলানা সুলাইমান নোমান তাফহীমসহ অন্য নেতারা।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে ২০২২ সালে সালেহ আহমদ তাকরীম, ২০২৩ সালে আবু তালহা ও মুস্তাফিজুর রহমান গাজী, ২০২৪ সালে মাহমুদুল হাসান, লিবিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের মর্যাদা বিশ্ব দরবারে সমুন্নত করেছেন। ধারাবাহিকভাবে এবার ১৩তম আসরে হাফেজ আনাস বিন আতিক বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন এ সফরকে কোরআনের খিদমতে কবুল করেন এবং বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে বিশ্ব দরবারে পুনরায় সমুন্নত করার তাওফিক দান করেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X