কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আহত ফায়ার ফাইটারদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের চিকিৎসক

জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন ডা. সং এস আই জ্যাক। ছবি : সংগৃহীত
জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন ডা. সং এস আই জ্যাক। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নিদুর্ঘটনায় আহত তিনজন ফায়ার ফাইটারের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছেছেন ডা. সং এস আই জ্যাক।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে এসে হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকদের সঙ্গে মিটিং করেন। এসময় ডা. জ্যাক আহতদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন।

মিটিংয়ের আগে তিনি হাসপাতালের পরিচালককে সঙ্গে নিয়ে হাসপাতালে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) অধ্যাপক মো. সায়েদুর রহমানের সঙ্গে দেখা করে মতবিনিময় করেন। এরপর তিনি চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন।

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল দুর্ঘটনার পর সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের একজন ছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১১

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১২

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৩

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৪

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৫

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৬

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৭

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৮

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৯

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

২০
X