কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে যেভাবে কোরআন খতম বেশি করবেন

কোরআন খতম
রমজানে যেভাবে কোরআন খতম বেশি করবেন | ছবি : কালবেলা গ্রাফিক্স

একজন মুসলমানের নামাজ পড়ার পাশাপাশি আরও বেশকিছু আমল করা উচিত। যার মধ্যে অন্যতম হলো কোরআন তিলাওয়াত করা। কোরআনের প্রতিটি আয়াতে যেমন রয়েছে বিশ্বমানবতার হেদায়াত ও মুক্তির বার্তা, তেমনি কোরআন তিলাওয়াতে রয়েছে বিশ্বাসীদের জন্য অফুরান সওয়াব।

কোরআন তিলাওয়াতের ফজিলত অনেক। যদি রমজান মাসে খতম করা হয় তাহলে তার গুরুত্ব আরও বেশি। কারণ পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনুল কারিম অবতীর্ণ করা হয়েছে।

এ মাস শুধু সিয়াম পালন ও তারাবির নামাজ আদায়ের মাস নয়। বরং রমজান মাসে আমরা ইচ্ছে করলে প্রচুর নেক আমল করতে পারি।

নেক আমলের অন্যতম একটি আমল হলো পবিত্র কোরআন খতম করা করা। তবে অনেকের ইচ্ছা থাকলেও সময় করে কোরআন খতম করতে পারে না। তবে চিন্তার কিছু নেই, প্রতিদিন কীভাবে এবং কতটুকু করে পড়লে এ মাসে কোরআন পাঠ শেষ করতে পারবেন, সে বিষয়ে পরামর্শ হলো—

প্রতিদিন ৪ পৃষ্ঠা করে প্রত্যেক নামাজের পর কোরআন তিলাওয়াত করুন। প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের শেষে ৪ পৃষ্ঠা করে তিলাওয়াত করুন, ফলে দৈনিক আপনার তিলাওয়াত হবে ২০ পৃষ্ঠা অর্থাৎ এক পারা। এতে খুব বেশি সময় খরচ হবে না। এভাবে দিনে এক পারা করে তিলাওয়াত করলে পুরো রমজানে ৩০ পারা কোরআন শরিফ তিলাওয়াত খুব সহজেই হয়ে যাবে।

এ ছাড়া প্রতি নামাজের সময় ৮ পৃষ্ঠা করে পড়লে ৩০ দিনে ২ বার কোরআন খতম হবে। ১৬ পৃষ্ঠা করে পড়লে ৩০ দিনে ৪ এবং ২০ পৃষ্ঠা পড়লে ৩০ দিনে ৫ বার কোরআন খতম হবে।

কোরআন শরিফ না বুঝে পড়লে প্রতি হরফে কমপক্ষে ১০ নেকি হয়। পড়তে না জানলে কোরআন শরিফ খুলে আল্লাহর পবিত্র কালামের পাতা ও লেখার দিকে মহব্বতের সঙ্গে তাকিয়ে থাকলেও সওয়াব পাওয়া যায়। বুঝে পড়লে আরও বেশি নেকি হয়। এ ছাড়াও রমজান উপলক্ষে নেকি ৭০ গুণ বৃদ্ধি করা হয়।

ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত (রহ.) রমজানের দিনে ১ রাতে ১ হিসাবে এক মাসে মোট ৬০ বার কোরআন খতম করতেন বলে বিভিন্ন বর্ণনা রয়েছে।

ইমাম মুহাম্মদ ইবনে তাইমিয়া (রহ.) জেলখানায় ৮০তম কোরআন খতম সময় তিলাওয়াতরত অবস্থায় সেখানেই শাহাদতবরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: রমজান ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X