কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নাজাতের দিনগুলোতে যে আমল বেশি বেশি করবেন

রমজানে নাজাতের দিনগুলোর আমল
নাজাতের দিনগুলোতে যে আমল বেশি বেশি করবেন | ছবি : কালবেলা গ্রাফিক্স

বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত মাস রমজান। মুমিন জীবনে আত্মগঠন ও প্রশিক্ষণের জন্য মাসটি অনন্য। রমজান মাসের শেষ ১০ দিন নাজাতের। যদিও রাসুলুল্লাহ (স.) উম্মতদের উদ্দেশ করে বলেন, রমজান পুরোটাই বরকত আর বরকত। এই মাসে অতীতের সব পাপ ক্ষমা করিয়ে নেওয়ার অবারিত সুযোগ রয়েছে।

আল্লাহর অনুগ্রহে পেতে রমজানের এ শেষ দশকে অনেকেই বিশেষ ইবাদত-বন্দেগিতে রত থেকে অতিবাহিত করেন। এ শেষ দশকেই আসে সেই সৌভাগ্যের রাত লাইলাতুল কদর। রমজানের শেষ দশকে ফরজ আমলের পাশাপাশি বিশেষভাবে কতগুলো আমল করেছিলেন নবীজি।

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘সৎ কর্মশীলতার দিক দিয়ে আল্লাহর দৃষ্টিতে রমজানের শেষ দশকের চেয়ে মহৎ ও প্রিয় আর কোনো দিন নেই।’ (মুসনাদ আহমদ)।

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম- হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনি বলে দিন, আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কী (দোয়া) পড়ব?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি বলবে- ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।’

অর্থ: ‘হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাস অতএব আমাকে ক্ষমা করে দাও।’ (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)

নাজাতের এ দশকে বেশি বেশি দোয়া পড়া যাবে জরুরি। বিশেষ করে কোরআনের এ দোয়াগুলোও বেশি বেশি পড়া উচিত- ‘রাব্বানা মা খালাক্বতা হাজা বাতিলাং সুবহানাকা ফাক্বিনা আজান্নার।’

অর্থ ‘হে আমাদের প্রভু! তুমি এ (বিশ্বকে) বৃথা সৃষ্টি করোনি। তুমি পবিত্র। সুতরাং তুমি আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা কর।’ (সুরা আল-ইমরান : আয়াত ১৯১)

‘রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াক্বিনা আজাবান্নার।’ অর্থ : ‘হে আমাদের প্রভু! আমাদের দুনিয়া এবং পরকালেও কল্যাণ দান কর আর আমাদের আগুনের আজাব থেকে রক্ষা কর।’ (সুরা বাকারা : আয়াত ২০১)

‘রাব্বি ইন্নি জ্বালামতু নাফসি ফাগফিরলি।’

অর্থ: ‘হে আমার প্রভু! নিশ্চয় আমি আমার আত্মার ওপর অত্যাচার করেছি। সুতরাং তুমি আমাকে ক্ষমা কর।’ (সুরা কাসাস: আয়াত ১৬)

‘রাব্বানা ওয়াসিতা কুল্লা শাইয়ির রাহমাতাও ওয়া ইলমাং ফাগফির লিল্লাজিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াক্বিহিম আজাবাল ঝাহিম।’

অর্থ : ‘হে আমাদের প্রভু! তুমি প্রত্যেক বস্তুকে নিজ কৃপা ও জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রেখেছ। সুতরাং যারা তওবা করে এবং তোমার পথ অনুসরণ করে তুমি তাদের ক্ষমা কর ও দোযখের শাস্তি থেকে রক্ষা কর।’ (সুরা আল-মুমিন : আয়াত ৭)

‘রাব্বানা আমান্না ফাগফিরলানা ওয়ারহামনা ওয়া আংতা খাইরুর রাহিমিন।’

অর্থ : ‘হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব তুমি আমাদের ক্ষমা কর ও আমাদের প্রতি রহম কর। তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।’ (সুরা মুমিনুন : আয়াত ১০৯)

‘রাব্বানাগফিরলানা ওয়ালি ইখওয়ানিনাল্লাজিনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাঝআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাজিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম।’

অর্থ : ‘হে আমাদের পালনকর্তা! আমাদের এবং ইমানে আগ্রহী আমাদের ভাইদের ক্ষমা কর এবং ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের পালনকর্তা! আপনি দয়ালু, পরম করুণাময়।’ (সুরা হাশর: আয়াত ১০)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: রমজান ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X