কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৩:২২ এএম
অনলাইন সংস্করণ

শবে কদরের আলামত নিয়ে যে বার্তা দিয়েছিলেন মহানবী

শবে কদর মুসলমানদের কাছে পবিত্র ও গুরুত্ববহ। ছবি : সংগৃহীত
শবে কদর মুসলমানদের কাছে পবিত্র ও গুরুত্ববহ। ছবি : সংগৃহীত

হাজার বছরের শ্রেষ্ঠ রাত বলা হয় লাইলাতুল কদরকে। এই রাতে আল্লাহ তার বান্দার নেক দোয়া কবুল করেন।

এ রাতে অধিক সংখ্যক রহমতের ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন। এর ফলে সকাল না হওয়া পর্যন্ত বিরাজ করে এক অনন্য শান্তি। মুসলমানদের কাছে তাই লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম।

মহান এ রাত সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র আল কোরআনের সুরা কদরে বলেন, লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। ওই রাতে প্রতিপালকের হুকুম মেনে যাবতীয় সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন জিবরাইল আলাইহে ওয়াসাল্লামসহ অন্যান্য ফেরেশতারা।

মহিমান্বিত এ রজনী কখন আসে, কীভাবে আসে এবং কেমন করে ধরা দেয়, সে বিষয়ে অবগত হওয়ার কথাও বলা হয়। তবে লাইলাতুল কদর লাভ করার সর্বোত্তম উপায় হলো রমজানের শেষ দশকে ইতেকাফ করা।

উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা হতে বর্ণিত, প্রিয় নবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের শেষ ১০ দিন ইতেকাফ করবেন, তিনি দুটি ওমরা ও দুটি কবুল হজ আদায়ের সাওয়াব পাবেন। তাই যারা ইতেকাফ করবে লাইলাতুল কদর পাওয়ার পাশাপাশি অধিক সাওয়াবও লাভ করবেন।

রোজার শেষ দশকে কদরের রাত অনুসন্ধানের পাশাপাশি নবীজী লাইলাতুল কদরের রাত চেনার কিছু আলামতও বলেছে দিয়েছেন।

তা হলো, রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। রাতটি নাতিশীতোষ্ণ হবে এবং মৃদ বাতাস প্রবাহিত থাকবে।

এ ছাড়া সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত তৃপ্তিবোধ করবে। কোনো ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়ে দিতে পারেন।

ওই রাতে বৃষ্টি হবে। সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে, যা দেখাবে পূর্ণিমার চাঁদের মতো। কিন্তু ভোর হওয়ার আগেই এই রাতে বেশি বেশি আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার দোয়া পড়তে বলা হয়েছে।

এ ছাড়া নফল ইবাদতের পাশাপাশি, কোরআন তেলওয়াতের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১০

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১১

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১২

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৩

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৪

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৫

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৬

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৭

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৮

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৯

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

২০
X