কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে ঈদ কবে?

চাঁদ দেখার ওপর নির্ভর করছে ঈদুল ফিতর। ছবি : সংগৃহীত
চাঁদ দেখার ওপর নির্ভর করছে ঈদুল ফিতর। ছবি : সংগৃহীত

শেষ হতে চলেছে পবিত্র মাহে রমজান। বিশ্বের মুসলমানরা তাদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরের প্রস্তুতি শুরু করেছে। চলছে ঈদের চাঁদ দেখার তোড়জোড়। মূলত ঈদুল ফিতর নির্ভর করছে চাঁদ দেখার ওপর। নবীর দেশ সৌদি আরবে ঈদ কবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুসারে, চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিন স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে সৌদি আরব ও এর প্রতিবেশী দেশগুলোতে ঈদ শুরু হবে আগামী বুধবার (১০ এপ্রিল)। তবে, আগামীকাল সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ ওঠারও সম্ভাবনা রয়েছে।

সোমবার সৌদিতে পবিত্র রমজান মাসের ২৯ তারিখ। ওইদিন শাওয়ালের চাঁদ দেখা গেলে পরদিন মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদ উদযাপিত হবে। ওইদিন চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ হবে এবং বুধবার (১০ এপ্রিল) ঈদ উদযাপিত হবে।

এদিকে সৌদি সুপ্রিম কোর্ট খালি চোখে হোক আর দূরবীনের মাধ্যমেই হোক, চাঁদ দেখতে সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করেছে। সেই সঙ্গে কেউ চাঁদ দেখলে তাকে কাছের আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ করেছে।

সৌদি আরবে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায়। ১১ মার্চ থেকে শুরু হয় রোজা। গত বছর সৌদিতে রমজান মাস ২৯ দিনের হয়েছিল অর্থাৎ ২৯টি রোজা হয়েছিল। তবে বিশ্বের আরও কিছু দেশে ৩০ রোজা হয়েছিল।

ইসলামের সূতিকাগার সৌদিতে চাঁদ দেখা নিয়ে বেশ আগ্রহী বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা; বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুসলমানরা। কারণ সৌদিতে চাঁদ দেখা গেলে তারা অনেকটা নিশ্চিত হয়ে যান যে, পরদিন তাদের দেশেও ঈদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১০

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১১

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১২

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৪

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৫

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৮

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৯

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X