কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরবঙ্গের বন্যা নিয়ে সমন্বয়ক বাকেরের স্ট্যাটাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আবু বাকের মজুমদার। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আবু বাকের মজুমদার। ছবি : সংগৃহীত

উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. আবু বাকের মজুমদার।

ফেসবুক পোস্টে তিনি লেখেন,‘ অতি ভারি বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তরবঙ্গে বন্যা দেখা দিয়েছে। আমাদের কাছে পূর্বে উত্তলিত যে নগদ অর্থ আছে, সেটা দিয়ে উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা একান্তই কাম্য।’

প্রসঙ্গত, নীলফামারীতে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫ হাজার পরিবার। রোববার সকাল ৬টায় ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ বেড়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে দিয়েছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ।

নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী ডিমলা উপজেলার সাতটি ইউনিয়নের ১৫টি চরগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার বসতভিটার উঠানে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও রাত ১২টায় বিপৎসীমা অতিক্রম করে আজ (২৯ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। তবে সকাল ৯টায় পানি তিন সেন্টিমিটার কমে বর্তমানে বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারাজের নীলফামারী ডালিয়া পয়েন্টে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X