মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

জীবনে সব প্রয়োজনে আল্লাহকে স্মরণ করুন : মাসুদ সাঈদী

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবির সঙ্গে তার ছেলে মাসুদ সাঈদী। ছবি : সংগৃহীত
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবির সঙ্গে তার ছেলে মাসুদ সাঈদী। ছবি : সংগৃহীত

জীবনে সব প্রয়োজনে আল্লাহকে স্মরণ করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। রোববার (৬ অক্টোবর) রাতে তিনি ওই স্ট্যাটাস দেন।

পাঠকদের জন্য মাসুদ সাঈদীর স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো-

আপনি কি অশান্তিতে আছেন? আপনার মন কি দুঃখ ভারাক্রান্ত? আপনি কি চরম হতাশায় নিমজ্জিত? ভাবছেন আপনার জীবনটা এমন হলো কেন? আপনি ভাবছেন আপনার মতো কষ্টে কেউ নেই? তাহলে আর দেরি নয় !

এক্ষুণি চলে যান যে কোনো হাসপাতালের বার্ন ইউনিটে। চলে যান যে কোনো হাসপাতালের আইসিইউ বা করোনা ইউনিটে। যেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শত শত রোগী। চলে যান পঙ্গু হাসপাতালে, যেখানে মারাত্নক সড়ক দুর্ঘটনায় আহত কেউ অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে। যদিও নিশ্চিত জানি কোনখানেই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার ধৈর্য্য আপনার হবে না। তবুও এক নজর দেখে আসুন। হাসপাতালে থাকা ওই সব রোগীদের দেখে বুকে হাত দিয়ে বলুন তো—

কে বেশি অশান্তিতে আছে, আপনি না ওই রোগী?

কে বেশি দুঃখে আছে, আপনি না ওই রোগী?

কে বেশি কষ্টে আছে, আপনি না ওই রোগী?

এবার বাসায় এসে দরজা বন্ধ করে সিজদায় পড়ে যান। আর সিজদায় চোখের পানি ফেলে মহান আল্লাহর শুকরিয়া আদায় করুন। বার্ন ইউনিটের কথা, করোনা ইউনিটের কথা, পঙ্গু হাসপাতালের কথা স্মরণ করে এবার বলুন আপনি কতোটা সুখে আছেন।

আল্লাহ তায়ালা চাইলে আপনার আমার মতো অকৃতজ্ঞকে তাদের মতো করে রাখতে পারতেন। কিন্তু রহমান, রহীম তা করেননি। মহান মালিকের এই শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে, বলুন যাবে?

তাহলে আর দেরি নয়। জীবনের সব প্রয়োজনে আল্লাহ তায়ালাকে স্মরণ করুন। সব প্রাপ্তিতে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করুন। আল্লাহ তায়ালার দয়ায় সুখে থাকুন। ভালো থাকুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X