মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আসিফ-নাহিদের রুটি বানানোর ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুজন ব্যক্তির রুটি বানানোর একটি ছবি ভাইরাল হয়েছে। অনেকে ছবিতে থাকা দুজনকে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের ছবি বলে দাবি করছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের এক প্রতিবেদন জানিয়েছে এআই দিয়ে অন্যের ছবিতে আসিফ ও নাহিদের মুখ লাগিয়ে দেওয়া হয়েছে।

রিউমর স্ক্যানার জানায়, রুটি বানানোর ভাইরাল ছবিটি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের নয়, বরং ছবিটি ভিন্ন দুই শিক্ষার্থীর। প্রকৃতপক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ রিফাত ও তার বন্ধু মো. সাইফুল্লাহ আল হাদীর এই ছবিটি ক্যাম্পাসের পাশে মেসে থাকাকালীন ২০২২ সালে ধারণকৃত।

প্রতিষ্ঠানটি আরও জানায়, এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ রিফাতের ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ২৭ জুলাই প্রকাশিত একটি পোস্টে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই ছবিতে দুজন তরুণকে রুটি বানাতে দেখা যায়।

ছবিটির বিষয়ে বিস্তারিত জানতে পোস্টদাতা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ রিফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ছবিটা আমাদেরই। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ক্যাম্পাস পার্শ্ববর্তী মেসে থাকাকালীন ২৭ জুলাই ২০২২ দুই বন্ধু মিলে রুটি বানাচ্ছিলাম, এটি সেই ছবি।

প্রকৃতপক্ষে আলোচিত এই ছবিটি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের নয়। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিন্ন দুই শিক্ষার্থীর ছবিকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; রিউমর স্ক্যানারের প্রতিবেদন অনুযায়ী যা সম্পূর্ণ মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X