কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:২০ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার জনসভার দাবি করা ভিডিওর সত্যতা জানা গেল

রিউমর স্ক্যানারের অনুসন্ধান। ছবি : সংগৃহীত
রিউমর স্ক্যানারের অনুসন্ধান। ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘শেখ হাসিনার জনসভায় কোটি মানুষের জনসমাগম' শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। তবে এটি সঠিক নয়, এ ভিডিও ভারতের ওড়িশা রাজ্যের।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফেক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

তারা বলছে, এই প্রতিবেদন প্রকাশ অবধি এ বিষয়ে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও প্রায় ১০ লাখ বারেরও অধিক দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটিতে প্রায় ৭৫ হাজারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি প্রায় তিন হাজারবার শেয়ার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষের জন সমাগমের নয় বরং, এটি ২০২৩ সালে ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত রথযাত্রার ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিও থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে New-age spirituality নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১ জুলাই ‘rathayatra’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি শর্টস খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।

ওই ভিডিওর ক্যাপশনে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, এটি ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত রথযাত্রার ভিডিও।

পরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Traveller Bhaiya Ji নামের একটি ইউটিউব চ্যানেলে ‘Rath Yatra Puri 2023 (Odisha) Drone View’ শীর্ষক শিরোনামে ২০২৩ সালের ২৩ জুনের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর পারিপার্শ্বিকতা পর্যবেক্ষণ করে আলোচিত ভিডিওর সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে ভিডিওটি ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে ২০২৩ সালের ২০ জুন থেকে অনুষ্ঠিত জগন্নাথ রথযাত্রা আয়োজনের।

সংস্থাটি আরও জানায়, এ ছাড়া ভারতীয় গণমাধ্যম The Indian Express এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২০ জুন প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন থেকেও জগন্নাথ রথ যাত্রা ২০২৩ আয়োজনটি সেবছর ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

অর্থাৎ এই ভিডিওটি শেখ হাসিনার কোনো জনসমাবেশের নয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষের সমাগমের ভিডিও দাবিতে ভারতের ওড়িশার রথযাত্রার ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১১

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১২

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৩

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৪

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৫

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৬

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৭

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৮

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৯

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

২০
X