কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আঘাত যত শক্ত হবে- প্রতিঘাত তত কঠিন হবে, ভারতকে হুঁশিয়ারি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

কাশ্মীর ইস্যুতে ভয়াবহ সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি দুই প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। তবে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানকে আবারও হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রয়োজনে আবারও পাকিস্তানের সীমানায় হামলা চালাবে ভারত।

মোদির এমন হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের ওপর ভবিষ্যতের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে- প্রতিঘাত তত কঠিন হবে।

সোমবার মোদি তার ভাষণে পাকিস্তানকে সতর্ক করে বলেন, যদি ভারতের ওপর আবার কোনো সন্ত্রাসী হামলা হয় তাহলে সীমান্তে ‘সন্ত্রাসীদের আস্তানায়’ আবারও হামলা চালাবে ভারত। এক্ষেত্রে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে লাভ হবে না। মোদির এই মন্তব্যের পর মঙ্গলবার এর প্রতিবাদ জানায় ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদির ভাষণের সমালোচনা করে বলেছে, ‘মোদির বক্তব্য উসকানিমূলক। যখন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে, তখন ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্য উত্তেজনা বৃদ্ধিকেই নির্দেশ করে। পাকিস্তান বর্তমান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। কিন্তু ভবিষ্যতের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে- প্রতিঘাত তত কঠিন হবে।’

এদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতকে খোচা দিয়ে বলেছেন, পাইলটদের সাহস না থাকলে রাফাল যুদ্ধবিমান দিয়েও কিছু হবে না। ভারত আঞ্চলিক আধিপত্য দেখাতে চাইলেও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, এই মুহূর্তে পাকিস্তান অঞ্চলিক কৌশলগত সুবিধাজনক অবস্থায় রয়েছে। পাকিস্তানি সাহসী সেনারা জানে কীভাবে দেশের সম্মান রক্ষা করতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X