কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আবারো ‘অপারেশন সিঁদুর’ চালাবে ভারত?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ‘অপারেশন সিঁদুর’ এখনো শেষ হয়নি—এটি আপাতত শুধু স্থগিত রাখা হয়েছে। সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পাকিস্তান বিভ্রান্তিমূলক আচরণ করলে ভারত আবারো প্রতিশোধমূলক পদক্ষেপে ফিরে যাবে। খবর এনডিটিভির।

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুর’ নিয়ে এই ভাষণ দেন মোদি। ভাষণে তিনি সাফ জানিয়ে দেন, ভারত সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেওয়া সরকার ও সরাসরি হামলার পরিকল্পনাকারীদের মধ্যে আর কোনো পার্থক্য করবে না।

মোদি বলেন, পাকিস্তানের বোঝা উচিত, অভিযান শেষ হয়নি। পাকিস্তানের প্রতিশ্রুতি ও কার্যক্রম পর্যবেক্ষণের পরেই এটি কেবলমাত্র স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, যদি পাকিস্তান নিজেদের অবস্থানে অনড় না থাকে বা বিভ্রান্তিমূলক আচরণ করে, তাহলে ভারত আবারো প্রতিশোধমূলক পদক্ষেপে ফিরে যাবে।

২২ মিনিটের ভাষণে মোদি উল্লেখ করেন, ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের কল্পনার বাইরে ছিল এবং সেই হামলায় শুধু সন্ত্রাসী ঘাঁটিই গুঁড়িয়ে দেওয়া হয়নি, ধ্বংস করা হয়েছে তাদের মনোবলও।

তিনি বলেন, ‘অপারেশন সিঁদুর’ শুধু একটি অভিযান নয়, বরং এটি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের কৌশলগত নীতিতে একটি মৌলিক পরিবর্তন। এখন থেকে ভারত যে কোনো সন্ত্রাসী ঘাঁটি চিহ্নিত করে আঘাত হানবে এবং দেশের ওপর হামলা হলে তার জবাবও হবে কঠোর।

পাকিস্তানের ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’-এর প্রসঙ্গে মোদি বলেন, ভারত এমন হুমকি ভয় পায় না এবং এই কৌশলের আড়ালে গড়ে ওঠা সন্ত্রাসী আস্তানাগুলোকে চূড়ান্তভাবে ধ্বংস করবে। তিনি সতর্ক করে বলেন, ভারত এখন থেকে আর আলাদা করে দেখবে না, কে সরকার আর কে সন্ত্রাসী। পৃষ্ঠপোষক রাষ্ট্রের দায়ও অপরাধীদের সমান।

উল্লেখ্য, ভারত ‘অপারেশন সিঁদুর’ চালানোর পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানা চারদিন পাল্টাপাল্টি সংঘর্ষ চলে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার একটি যুদ্ধবিরতির ঘোষণা আসে। এই যুদ্ধবিরতির দুদিন পরই প্রধানমন্ত্রী মোদি এই ভাষণ দেন, যা ভারতের ভবিষ্যৎ কৌশলের একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১০

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১১

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১২

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৪

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৫

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৬

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৭

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৮

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

২০
X