কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বাহাত্তরের সংবিধান বাতিল নিয়ে ফরহাদ মজহারের স্ট্যাটাস

ফরহাদ মজহার। পুরোনো ছবি
ফরহাদ মজহার। পুরোনো ছবি

বিশিষ্ট লেখক, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার বলেছেন, বাহাত্তরের সংবিধান বাতিল মানে ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণা পুনর্বহাল বা পুনরায় প্রতিষ্ঠিত করা।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাহাত্তরের সংবিধান বাতিল মানে ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণা পুনর্বহাল বা পুনরায় প্রতিষ্ঠিত করা। অতএব ফ্যাসিস্ট বাঙালি জাতিবাদী শক্তি এবং হিন্দুত্ববাদী দিল্লির ইসলাম নির্মূল রাজনীতির ধারক ও বাহকদের প্রপাগান্ডায় ভুলবেন না।

কালবেলার পাঠকদের জন্য ফরহাদ মজহারের স্টাটাসটি তুলে ধরা হলো-

বাহাত্তরের সংবিধান বাতিল মানে ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণা পুনর্বহাল বা পুনরায় প্রতিষ্ঠিত করা।

অতএব ফ্যাসিস্ট বাঙালি জাতিবাদী শক্তি এবং হিন্দুত্ববাদী দিল্লির ইসলাম নির্মূল রাজনীতির ধারক ও বাহকদের প্রপাগান্ডায় ভুলবেন না। বাহাত্তরের সংবিধান বাতিল মানে মোটেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয় বরং তার সম্পূর্ণ বিপরীত। বাহাত্তরের সংবিধান বাতিল মানে মুক্তিযুদ্ধের চেতনার বিজয়, স্বাধীনতার ঘোষণাকে পুনরায় প্রতিষ্ঠিত করা। অতএব জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণায় অবশ্যই বাহাত্তর সালের সংবিধান বাতিল এবং নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া ও পদক্ষেপ গ্রহণের ঘোষণা থাকতে হবে।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট শক্তি ও রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করেছে এবং শুধু সেকুলার ফ্যাসিবাদ নয়, একই সঙ্গে সকল প্রকার ধর্মীয় ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে তাদের চলমান ঐতিহাসিক লড়াইকে বিশ্ব-ঐতিহাসিক মর্যাদা দান করেছে। হিন্দুত্ববাদ ও উগ্র পরিচয়বাদী মুসলিম জাতিবাদ একই মুদ্রার দুই পিঠ। অতএব লড়াই চলবে।

শেখ হাসিনার বিদ্যমান ফ্যাসিস্ট সংবিধান বাতিল করে দিয়ে জনগণের সার্বভৌম ক্ষমতাবলে (Popular Sovereignty) পূর্ণ রাজনৈতিক ও আইনি ক্ষমতাসম্পন্ন অন্তর্বর্তী সরকার গঠন করাই এখনকার ঐতিহাসিক কর্তব্য। যে সকল মতবাদ ও শক্তি বাংলাদেশের জনগণের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করে, তাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ লড়াই আরও তীব্র ও তীক্ষ্ণ করা হবে।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X