রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এবার ১ মিনিটের ভিডিও বার্তা পিনাকীর

পিনাকী ভট্টাচার্য। ছবি : সংগৃহীত
পিনাকী ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য ধানমন্ডি ৩২ নিয়ে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ১ মিনিট ১৪ সেকেন্ডের এই ভিডিও বার্তা দেন পিনাকী।

ভিডিও বার্তায় পিনাকী বলেন, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আজ রাত ৯টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ, ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি ৩২ নম্বর গুঁড়িয়ে দিয়ে।

ভিডিও বার্তায় পিনাকী আরও বলেন, যে মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনার দলে দলে আসবেন ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাঁইতি নিয়ে আসবেন। ধানমন্ডি ৩২ নাম্বার আজ থেকে আর থাকবে না। ইতিহাসের দায় মোচন করবেন ফ্যাসিবাদের আঁতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন।

স্লোগানের কথা উল্লেখ করে পিনাকী আরও বলেন, গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন। মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্রজনতার বিজয় নিশান ওড়াতে আসবেন। আজ রাত ৯টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাঈদ মুগ্ধ আসবে আপনাদের দেখানো পথে। আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি। ইতিহাসের দায় মোচন করি ধানমন্ডি ৩২ নাম্বার থাকবে না। ছাত্র জনতার ঐক্য জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X