কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৫ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প ও হাসিনাকে নিয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস

আসিফ মাহমুদের স্ট্যাটাস
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এই পোস্ট দেন। পোস্টে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও টেনে আনেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘অথচ ট্রাম্প আসার পর আপার টুপ করে ঢুকে পড়ার কথা ছিল!’

এই পোস্টের কমেন্টে আসিফ মাহমুদ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া একটি পোস্টের ক্রিনশর্টও দেন। প্রধান উপদেষ্টার পোস্টে লেখা, মিস্টার ইলন মাস্কের সঙ্গে দারুণ এক বৈঠক হলো। আমরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি। তার সঙ্গে মিলে বাংলাদেশে স্টারলিংক চালু করার আশা করছি।

এই টুইটের জবাবে স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক মাত্র ৫৮ মিনিটের মাথায় উত্তর দেন। ইলন মাস্ক লেখেন, ‘এটার জন্য মুখিয়ে আছি!’ (Looking forward to it!)।

এদিক বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই নেতার মধ্যকার এই বৈঠকে বহুমুখী সহযোগিতা, বাণিজ্য সম্পর্ক, প্রতিরক্ষা, সন্ত্রাস দমন, অভিবাসন নীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে উভয় দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেওয়ার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X