কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জুলকারনাইন সায়েরের ১০ পরামর্শ

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ছবি : সংগৃহীত
প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ছবি : সংগৃহীত

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভঙ্গুর। রাজধানীসহ সারা দেশে চলছে লুটপাট, ছিনতাই, ডাকাতি, মারামারিসহ ধর্ষণ হত্যা। জনজীবন হয়ে ওঠেছে আতঙ্কিত। এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কিছু পরামর্শ দিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

শুক্রবার (৩১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব পরামর্শ দেন তিনি।

পোস্টে তিনি লিখেন, ‘বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কিছু পরামর্শ :

১. রাজধানী ঢাকায় কেন্দ্রীয় এবং দেশের সব বিভাগীয় সদরে আনসার/পুলিশ/RAB/বিজিবি/সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে টাস্কফোর্স গঠন করুন। প্রতি সপ্তাহে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আপডেট জানান।

২. নিরাপত্তা বাহিনীর কার্যকলাপে যে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন। থানার ওসিসহ যে কোনো গুরুত্বপূর্ণ পদায়নে কর্মকর্তার যোগ্যতা, বলিষ্ঠ নেতৃত্ব এবং সততাকে প্রাধান্য দিন, প্রয়োজনে এনএসআইয়ের নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ করুন। কোনো দল বা গোষ্ঠীর সুপারিশ নয়।

৩. আওয়ামী লীগ সমর্থক বা সংশ্লিষ্ট হলেই কাউকে গ্রেপ্তার, হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানো থেকে বিরত থাকুন। আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ব্যবসা প্রতিষ্ঠান, বাসস্থান এবং পরিবারের সদস্যের যদি নিরাপত্তা ঝুঁকিতে থাকে, তাদের সুরক্ষা নিশ্চিত করুন।

৪. গুরুত্বপূর্ণ এলাকা এবং স্থাপনায় টহলের মাত্রা বৃদ্ধি করুন। রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।

৫. অতিউৎসাহী ব্যক্তি-গোষ্ঠীর তৎপরতা বন্ধ করুন।

৬. নিরাপত্তা কাজে নিয়োজিত সকল সদস্য যেন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে পারে তা নিশ্চিত করুন। তাদের খাবারের মানোন্নয়ন করুন, ব্যারাক/লাইনে যেন একটু শান্তিতে ঘুমাতে পারেন সেটার ব্যবস্থা করুন।

৭. দেশের সকল ট্র্যাফিক পুলিশের ভাতা বৃদ্ধি করুন। তাদের রেইনকোট, ছাতাসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করুন। থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঠিকভাবে প্রশাসনিক কাজের পরিবেশ ও আসবাবপত্রের ব্যবস্থা করুন।

৮. স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ প্রধান মাসে অন্তত ৭ দিন যেন দেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সেটা নিশ্চিত করুন। তাদের পরিদর্শন যেন কেবল দরবার বা মিটিংয়ে সীমাবদ্ধ না থেকে নিরাপত্তা কাজে নিয়োজিতদের সঙ্গে ইন্টারেকশনমূলক হয় সেটার ব্যবস্থা করুন।

৯. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা নিয়োজিত তাদেরও পরিবার রয়েছে। তারা যেন পরিবারের সময় ন্যূনতম সময় কাটাতে পারেন সে ব্যবস্থা করুন।

১০. দেশের সকল জেলে কারারক্ষীদের কাজে সহায়তায় এপিবিএন মোতায়েন করুন। কারাগারে মাদকসহ নিষিদ্ধসামগ্রীর ব্যবসা বন্ধ করুন। বিনাবিচারে আটকদের মুক্তির ব্যবস্থা করুন। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চিহ্নিত অপরাধীরা যেন ফায়েদা লুটতে না পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন। কারা-বন্দিদের খাবারের মানোন্নয়ন করুন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X