কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৫:২২ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

নিয়োগে সুপারিশ, নাহিদ ও নুসরাতকে নিয়ে মুখ খুললেন মাসুদ

বাঁ দিকে নাহিদ ইসলাম, মাঝে আব্দুল হান্নান মাসুদ ও ডানে নুসরাত তাবাসসুম। ছবি : সংগৃহীত
বাঁ দিকে নাহিদ ইসলাম, মাঝে আব্দুল হান্নান মাসুদ ও ডানে নুসরাত তাবাসসুম। ছবি : সংগৃহীত

ওয়াসার আটসোর্সিংয়ের নিয়োগে সুপারিশ নিয়ে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও নুসরাত তাবাসসুমকে নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

সোমবার (১৭ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তাদের বিষয়ে কথা বলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না। এটা দৈনন্দিন ব্যাসিসে স্বল্প সময়ের চাকরি। ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। আর এটা নিয়েই চলছে মিডিয়া ট্রায়াল, চরিত্র হননের অপচেষ্টা।

তিনি লেখেন, নাহিদ ইসলাম ভাই, নুসরাত তাবাসসুম আপুকে আমি অন্তত ৪ বছর ধরে চিনি। ওনাদের পাশে দাঁড়াচ্ছি। কিছু মানুষ চিলে কান নিয়ে গেছে শুনে, চিলের পিছনেই দৌঁড়াচ্ছে। কিন্তু কান কানের জায়গায় আছে কি না তা আর হাত দিয়ে ধরে দেখছে না।

তিনি আরও লেখেন, এই মানুষগুলাকে সামনের ক্রাইসিস সময়ে এদেশের মানুষ পাশে পাবে না। নিজেদের পিঠ বাঁচানোর জন্যে ঠিকই কারো না করো লুঙ্গির নিচে গিয়ে আশ্রয় নেবে।

এই পোস্টের কিছুক্ষণ আগে আরও একটি পোস্ট দেন হান্নান মাসুদ। সেখানে তিনি লেখেন, মিডিয়া ট্রায়াল চলছেই... আর সেই ফাঁদে সবাই পা দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X