শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৮:৪০ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা প্রসঙ্গে তুলসী গ্যাবার্ডের নামে ভুয়া মন্তব্য প্রচার

শেখ হাসিনা ও তুলসী গ্যাবার্ড। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা ও তুলসী গ্যাবার্ড। ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘আপনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন জননেত্রী শেখ হাসিনাকে বললেন তুলসী গ্যাবার্ড’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বিষয়টি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের নজরে এসেছে। প্রতিষ্ঠানটি ফ্যাক্টচেকিং করে জানিয়েছে, এমন কথা বলেননি মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী হয়ে দেশে ফেরার বিষয়ে কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বরং কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে তুলসী গ্যাবার্ডের এক্স অ্যাকাউন্টে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হয়ে দেশে ফেরার বিষয়ে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।

পরবর্তী সময়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আলোচিত দাবি-সমর্থিত কোনো সংবাদ পাওয়া যায়নি। তুলসী গ্যাবার্ডের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন কথা বললে সেটি নিয়ে মূলধারার গণমাধ্যমগুলোয় সংবাদ প্রচার হওয়ার কথা। কিন্তু এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি।

উল্লেখ্য, তুলসী গ্যাবার্ডের ভিন্ন একটি বক্তব্যের ভিডিও প্রচার করে প্রায় একই দাবিটি আগেও ইন্টারনেটে প্রচার করা হয়েছিল। সে সময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন, তুলসী গ্যাবার্ড এমনটা বলেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X