কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০১:০৬ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ওয়াকফ আইনের বিরোধিতা করে আসিফ নজরুলের স্ট্যাটাস 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

ভারতের ‘ওয়াকফ’ বিল নিয়ে তীব্র সমালোচনা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (০৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এ আইনের বিরোধিতা করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ভারতে মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাস করে তারা মুসলমানদের ‘ওয়াক্‌ফ’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরোনো মসজিদসহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।’

ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মের কাউকে স্থান দেওয়া হয় না দাবি করে স্ট্যাটাসে তিনি আরও বলেন, ‘ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এই প্রশ্ন সেখানে উঠেছে যে, ওয়াক্‌ফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন?’

দেশটির ওয়াক্‌ফ বিল মুসলিম নিপীড়নের নতুন অধ্যায় মন্তব্য করে আসিফ নজরুল আরও বলেন, ‘এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে।’

সবশেষে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের অভিযোগের প্রসঙ্গ টেনে আনেন এই উপদেষ্টা। তিনি বলেন, ‘পরিতাপের বিষয় হচ্ছে, এরাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১০

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১১

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১৩

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৪

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৫

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৬

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৭

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৮

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৯

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

২০
X