মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১২:২০ পিএম
আপডেট : ১৭ মে ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে নুরের লাইভ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি : ভিডিও থেকে নেওয়া
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি : ভিডিও থেকে নেওয়া

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসার সামনে গিয়ে ফেসবুক লাইভে বক্তব্য দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বারিধারা ডিওএইচএসের বাসার সামনে ফেসবুক লাইভ করেন ডাকসুর সাবেক এই ভিপি।

ফেসবুক লাইভে নুর বলেন, আমাদের এক সহকর্মীকে অন্যায়ভাবে শেরেবাংলা নগর থানায় আটক করা হয়েছে। তাকে কেন আটক করা হয়েছে তার পরিষ্কার জবাব জানতে এখানে এসেছি।

তিনি বলেন, আমাদের সহকর্মী জিল্লুরকে আটকের খবর পাই। খবরটি জানার পরে সেখানকার ওসি, ডিসি এমনকি ডিআইজি লেভেলে যোগাযোগ করে জানতে পারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল জিল্লুর। পরে তার বিরুদ্ধে এনবিআর মামলা করলে তাকে আটক করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে অনেক উপদেষ্টাদের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, অনেকের সুরক্ষা হচ্ছে। এ কারণে এনবিআরের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। কারণ তিনি, আওয়ামী লীগের আমলে সচিব ছিলেন।

আর তিনি এখন চেয়ারম্যান হয়েছেন বলে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বললেই তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ধরতে হবে, এটা একেবারে শেখ হাসিনা স্টাইল। এই স্টাইলকে আমরা সমর্থন করতে পারি না। যে কারণেই আমরা মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের নিচে আসছি। আমরা জবাব চাই, কেন আমাদের সহযোদ্ধাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, এই উপদেষ্টাদের কারও কারও মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হচ্ছে। উপদেষ্টা পরিষদ কার্যত যে অবস্থান নিচ্ছে তাতে দেশকে স্থিতিশীল রাখা সম্ভব নয়।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, যদি উপদেষ্টা পরিষদ থাকে সেটা পুনর্গঠন করতে হবে। প্রয়োজনে গণঅভ্যুথানের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X