কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৩:১২ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অনন্য নজির স্থাপন করলেন ঢাকার এক বাড়িওয়ালা

ছবি : ফেসবুক থেকে সংগৃহীত
ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

নিত্যপণ্যের উচ্চমূল্য, বাসা ভাড়াসহ যেখানে সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সেখানে অনন্য নজির স্থাপন করলেন রাজধানীর মিরপুর এলাকার রুপালি হাউজিংয়ের এক বাড়িওয়ালা। ঈদ উপলক্ষে ভাড়াটিয়াদের বাসা ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাড়িয়ে পড়েছে এমন একটি পোস্ট।

রুপালি হাউজিংয়ের ৬১ নম্বর বাড়িতে ভাড়া থাকেন আলিমুর রহমান সুফাল। সোমবার (১ এপ্রিল) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি জানালে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় পোস্টটি।

বাড়িওয়ালা থেকে পাঠানো চিঠিটি তার আইডিতে শেয়ার করে লেখেন, আমার বাড়িওয়ালার পক্ষ থেকে ঈদ উপহার... আমি আমার ঢাকা শহরের এই ছোট্ট জীবনে কেউ কখনো এমন উপহার পেয়েছেন কি না জানি না এবং শুনিনি কখনো- আমি অন্তত পাইনি। সম্পদের পাশাপাশি সুন্দর একটা আত্মা থাকাটা ও জরুরি একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য। আল্লাহ ওনাকে নেক হায়াত এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।

আলিমুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি কালবেলাকে বলেন, আমি একজন ভাড়াটিয়া হিসেবে আমার আবেগ প্রকাশ করেছি মাত্র।

এদিকে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি বিষয়টি গোপন রাখতেই পছন্দ করেন বলে জানিয়েছেন।

জানা যায়, এই বাড়িওয়ালার হাউজিংয়ে দুইটা বাড়ি আছে এবং সবার জন্যই এ উপহার দিয়েছেন।

আলিমুর রহমানের করা সেই পোস্টের কমেন্টসে বাড়িওয়ালার জন্য প্রশংসার জোয়ার বয়ে গেলেও অনেকেই অন্য বাড়ির মালিকদের নিয়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানান।

নাজমুল হাসান নামে একজন লিখেন ‌‘আলহামদুলিল্লাহ। এরকম কখনো শুনিনি ভাই। ওনার জন্য দোয়া রইল।’

মো. মঞ্জুর মুর্শেদ নামে একজন লেখেন, কোথায় এ হাউজিং? বাসা কি আর খালি আছে?

হিমা রুজারিও নামে একজন মন্তব্য করে বলেন, ‌‘ঈশ্বর ওনার এবং ওনার পরিবারের মঙ্গল করুন। ভাইয়া পোস্টটা কি শেয়ার দিতে পারি? কারণ এমন দৃষ্টান্ত সহজে দেখা যায় না।’

অন্তু মুজাহিদ নামে একজন পোস্টটি শেয়ার করে তার টাইমলাইনে লেখেন, ‌‘হে আল্লাহ, রাজধানীর সব বাড়িওয়ালাকে রাতারাতি নিচের এই বাড়িওয়ালার মতো দারাজ দিলের মালিক বানিয়ে দাও।’

সিজ্জিল মমতাজ নামে একজন আক্ষেপ প্রকাশ করে লেখেন, ‌‘ঢাকা শহরের বাড়িওয়ালারা ভাড়াটিয়াকে মানুষ মনে করে না। দুই বছর পর পর ভাড়া বাড়ায়। ৫ তারিখের মধ্যে ভাড়া সার্ভিস চার্জ না দিলে পাঁচবার লোক পাঠায়। ৯৯ ভাগ অমানুষের মধ্যে একজন মানুষ আছে বলে এখনো পৃথিবীটা সুন্দর।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১০

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১১

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১২

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৩

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৫

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৬

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৭

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৮

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৯

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

২০
X