কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০২:১৩ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শুরু হতে যাচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

সবচেয়ে বড় আয়োজনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু হতে যাচ্ছে। আগামীকাল ৮ মার্চ, (শুক্রবার) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় তিন দিনের এই সম্মেলনের উদ্বোধন করা হবে। ‘নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ১০টায়।

এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সম্মেলনের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এবার উদ্বোধনী অধিবেশনে গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়ে মনুষ্যত্বের জয়গান করা হবে। থাকবে আরও বৈচিত্র্যময় আয়োজন।

আজ বুধবার দুপুর ১২টায় ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের এক সংবাদ সম্মেলনে এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪২তম অধিবেশন। এতে ঢাকাসহ সারা দেশের সম্মিলন পরিষদের ৮২টি শাখার সাত শতাধিক শিল্পী, সংগঠক ও সংস্কৃতিকর্মী অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী জাহিদুর রহিমের প্রয়াণের পর ১৯৭৯ সালে তাঁর নামে ‘জাহিদুর রহিম স্মৃতি পরিষদ’ গঠন করে দেশব্যাপী রবীন্দ্রসংগীতচর্চার প্রসারের কাজ শুরু হয়। এরপর কবিগুরুর নাম যোগ করে সংগঠনের নামকরণ করা হয় ‘জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ’।

কর্মসূচি:

শুক্রবার ৮মার্চ সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিষদের নির্বাহী সভাপতি ইমেরিটাস অধ্যাপক আতিউর রহমান। পরে থাকবে আজিজুর রহমান তুহিনের গ্রন্থনায় ‘সত্যের আনন্দ রূপ এই তো জাগিছে’ শীর্ষক গীতি-আলেখ্য।

এরপর বেলা আড়াইটা থেকে শুরু হবে কিশোর বিভাগের সংগীত প্রতিযোগিতা। সন্ধ্যায় নৃত্যালেখ্য ‘তুমি অনন্যা’। এই দিনে আন্তর্জাতিক নারী দিবস। এ জন্য দিবসটিকে স্মরণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্যের নারী চরিত্রগুলো নিয়ে এই নৃত্যালেখ্য গ্রন্থনা করেছেন শিল্পী লিলি ইসলাম। এ ছাড়া থাকবে সংগীত, আলোচনা, পাঠ ও আবৃত্তি।

সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাধারণ বিভাগের সংগীত প্রতিযোগিতা শুরু হবে। বেলা সাড়ে তিনটায় প্রতিনিধি সম্মেলন, সাড়ে চারটায় হবে ‘রবীন্দ্র-শিক্ষাদর্শ ও বাংলাদেশের নবশিক্ষাযাত্রা’শীর্ষক সেমিনার। প্রবন্ধ উপস্থাপন করবেন সৈয়দ মো. গোলাম ফারুক। সন্ধ্যায় গাজায় ইসরায়েলি বর্বরতায় পিষ্ট মানবতার আর্তধ্বনি-প্রতিধ্বনি তুলে ধরে পরিবেশিত হবে বিশেষ রবীন্দ্র গীতি–আলেখ্য ‘মানুষগুলো সব ইতিহাসের ছেঁড়া পাতা’। এটি গ্রন্থনা করেছেন প্রাবন্ধিক মফিদুল হক। এরপর থাকবে সংগীত ও নৃত্যানুষ্ঠান।

রোববার ১০ মার্চ সমাপনী অধিবেশন সকাল ৯টায় শুরু হবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে থাকবে সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার প্রদান। সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকবে পাঠ, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X